মজনু সিরিয়াল রেপিস্ট: র্যাব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৪ ৮ জানুয়ারি ২০২০
রাজধানীর কুর্মিটোলায় সড়ক থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবক এর আগেও অনেক নারীকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে র্যাব। তারা জানায়, সে মাদকাসক্ত এবং একজন সিরিয়াল রেপিস্ট বলে স্বীকারোক্তি দিয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, মজনু নামের ৩০ বছর বয়সী ওই যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে তার ছবি দেখানো হয়েছে। তিনি ধর্ষককে শনাক্ত করেছেন।
মামলাটি ক্লুলেস ছিল উল্লেখ করে সারোয়ার বিন কাশেম বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রীর মোবাইলসহ গতকাল আমরা খায়রুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে খায়রুল জানায়, এটি সে কিনেছে অরুণা নামে একজনের কাছ থেকে। এরপর অরুণার কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, পরিচিত মজনু এই মোবাইল তার কাছে বিক্রি করেছে।
র্যাব কর্মকর্তা বলেন, অরুণার দেয়া তথ্য এবং ভিকটিমের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী বুঝতে পারি উভয়েই একই ব্যক্তি। পরবর্তীতে বেশ কয়েকবার ভিকটিমের সঙ্গে কথা বলা হয়েছে। আমি নিজেও কথা বলেছি। ভিকটিম বলেছেন, পৃথিবীর সব চেহারা ভুলে যেতে পারি, এই লোককে ভুলব না।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ধর্ষণের কথা স্বীকার করেছে। ১০ বছর আগে সে ঢাকায় আসে। স্ত্রী মারা যাওয়ার পর সে অপকর্মে জড়িয়ে পড়ে। মা জীবিত থাকলেও বর্তমানে গ্রামের বাড়ির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। মজনুর গ্রামের বাড়ি নোয়াখালির হাতিয়া উপজেলায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর একটি অজ্ঞাতনামা মামলা হয়। ঢাকার সব ব্যাটালিয়ন একযোগে কাজ শুরু করে। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বুধবার ভোররাত ৪টা ৫০ মিনিটে শ্যাওড়া রেলক্রসিং থেকে ধর্ষক মজনুকে গ্রেফতার করা হয়। এসময় ভিকটিমের ব্যাগ, আসামির কাপড়, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেফতার মজনু রাজধানীর বিমানবন্দর ও শেওড়াসহ বিভিন্ন এলাকায় দিনমজুর এবং হকার পেশার পাশাপাশি ছিনতাই ও চুরিসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত। সে মাদকাসক্ত এবং একজন সিরিয়াল রেপিস্ট বলে স্বীকারোক্তি দিয়েছে। ওই ধর্ষণের ঘটনার পর সে ভিকটিমের মোবাইলটি অরুনার কাছে বিক্রি করে আত্মগোপনের চলে যায়।
রোববার ৫ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরদিন সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- Medsys Soft and One One Foundation Launch Operations
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- ক্লাব কিনলেন রোনালদো
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- গণভোটের ফল সংশোধন করল ইসি
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- Medsys Soft and One One Foundation Launch Operations
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়








