মহাবিশ্বের চমক লাগানো রঙিন ছবি প্রকাশ করলো নাসা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪১ ১২ জুলাই ২০২২
মহাবিশ্ব অজস্র সব রহস্যে পরিপূর্ণ রয়েছে। আর সেই রহস্যগুলির উদঘাটনের জন্যই একের পর এক গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। পাশাপাশি, সাধারণ জনমানসেও এই সম্পর্কে কৌতূহলের শেষ নেই।
এ অবস্থায়, সম্প্রতি উন্নত প্রযুক্তির সাহায্যে নাসার (NASA) বিজ্ঞানীরা মহাকাশে এমন কিছু দেখেছেন, যা আগে কখনও দেখা যায়নি।
মূলত, নাসার হাতে এসেছে মহাবিশ্বের এক অনন্য ছবি। জানা গিয়েছে, নাসার নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের প্রথমদিকের সবচেয়ে সুস্পষ্ট, পরিষ্কার এবং রঙিন ইনফ্রারেড ছবি তুলতে সক্ষম হয়েছে। মনে করা হচ্ছে যে, ওই ছবিটিতে সম্ভবত ১৩ বিলিয়ন বছর আগের মহাবিশ্বের ছবি ফুটে উঠেছে।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রকাশিত এই ছবিতে অগণিত তারা এবং হাজার হাজার আকাশগঙ্গা দেখা গিয়েছে। পাশাপাশি, সেটিতে একটি খুব দূরবর্তী ক্ষীণ ছায়াপথের ঝলকও দৃশ্যমান রয়েছে।
সর্বোপরি, ওই ছবিতে আমাদের সৌরজগতের বাইরেও একটি বিশাল গ্যাসীয় গ্রহ এবং নীহারিকার (নেবুলা) ছবি রয়েছে। উল্লেখ্য, নেবুলা হল সেই জায়গা যেখানে তারার জন্ম এবং মৃত্যু হয়। এছাড়াও, ৫ টি ঘন আকাশগঙ্গাকে একে অপরের চারপাশে দেখা গিয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম এমন একটি ছবি সামনে এসেছে যেখানে এত দূরের এবং এত পূর্বের ছবি দেখা গিয়েছে।
মূলত, ওই টেলিস্কোপটি ১৩.৮ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং-এর পরে যে আলো বেরিয়েছিল, তার কিছু অংশ ধারণ করেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটির নাম দেওয়া হয়েছে “ডিপ ফিল্ড”। এই ছবিটি তুলতে টেলিস্কোপের সময় লেগেছে ১২.৫ ঘন্টা। এই ছবি মহাবিশ্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নতুন দিগন্ত খুলে দিয়েছে।
উল্লেখ্য যে, নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ। এটি গত বছর যুক্তরাষ্ট্রের ফ্রেঞ্চ গায়ানা থেকে চালু করা হয়। গত জানুয়ারিতে, এটি পৃথিবী থেকে ১.৬ মিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছেছিল। সেখানে গিয়ে এর যন্ত্রপাতি চালু করা হয়। এটিতে একটি ২১-ফুট সোনা আবৃত ফুলের মত দেখতে আয়না রয়েছে। যা মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং সবচেয়ে সংবেদনশীল আয়না। এটির মোট ১৮ টি সেগমেন্ট রয়েছে।
এই প্রসঙ্গে জেমস ওয়েবের ডেপুটি প্রজেক্ট সায়েন্টিস্ট জনাথন গার্ডনার জানান, “এই টেলিস্কোপের মাধ্যমে আমরা কয়েক বিলিয়ন বছর পেছনে ফিরে যেতে পেরেছি। এটি সম্ভব হয়েছে কারণ সেসকল আকাশগঙ্গা থেকে নির্গত আলো আমাদের টেলিস্কোপে পৌঁছতে বিলিয়ন বছর সময় নেয়। এখন জ্যোতির্বিজ্ঞানীরা এই আকাশগঙ্গাগুলির কত বয়স তা খুঁজে বের করার চেষ্টা করবেন। মহাবিশ্বের অনন্য জিনিসের রহস্য উদঘাটনের চেষ্টাও বজায় থাকবে। পাশাপাশি আমাদের নিজস্ব সৌরজগত সম্পর্কেও নতুন তথ্য পাওয়া যাবে।”
রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার থেকে আরও কিছু উচ্চ রেজুলেশনের রঙিন ছবি প্রকাশের কথা রয়েছে।
মহাশূন্যে স্থাপিত এই টেলিস্কোপে ধারণ করা প্রথম ছবি অবমুক্ত করার আগে ছয় মাস ধরে বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করা হয়, যার মধ্যে ছিল যন্ত্রাংশ চালু করা, আয়নাগুলোকে সঠিক ক্রমে বসানো এবং এর সব উপাদানের সমন্বয়। বলা হচ্ছে, ওয়েব টেলিস্কোপ এখন তার অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিজ্ঞানীরা কিছু সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে মহাবিশ্বের বিবর্তন, তারাদের জীবনচক্র ও দূর-দূরান্তের গ্রহ ও উপগ্রহের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
উল্লেখ্য, ৩০ বছর আগে নির্মিত হাবল টেলিস্কোপের চেয়ে ওয়েব টেলিস্কোপ ১০০ গুণ বেশি সংবেদনশীল এবং এটি মূলত অতিলাল স্পেকট্রামে কাজ করে। নরথ্রপ গ্রুম্ম্যান করপোরেশনের সঙ্গে চুক্তির মাধ্যমে ওয়েব টেলিস্কোপ নির্মাণ করা হয়। ২০২১ সালের বড়দিনে একে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত ফ্রেঞ্চ গায়ানা থেকে এই টেলিস্কোপটিকে মহাশূন্যে পাঠানো হয়।
আশা করা যাচ্ছে, সামনের দিনগুলোতে বিজ্ঞানীরা ওয়েব টেলিস্কোপের মাধ্যমে ধারণ করা আরও চমকপ্রদ ছবি ও তথ্য প্রকাশ করবেন।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

