মুক্তিযোদ্ধার সনদ ছেঁড়া চিকিৎসকের শাস্তি দাবি কাদের সিদ্দিকীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ২৫ নভেম্বর ২০১৯
টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মুক্তিযুদ্ধের সনদ ‘ছিঁড়ে ফেলার’ অভিযোগ উঠেছে। এর দায়ে এক চিকৎসকের শাস্তি দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
সোমবার হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়াকে দেখতে যান কাদের। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সভাপতি ।
গত বৃহস্পতিবার এ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার আলোচিত মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে।
কাদের সিদ্দিকী বলেন, জেলা প্রশাসকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তার পক্ষে যতটুকু সম্ভব উনি ততটুকু করবেন বলে আশ্বাস দিয়েছেন। চিকিৎসক শহীদুল্লাহর এত সাহস হলো কী করে যে উনি মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন? আমি মনে করি, এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা শাজাহান যথাযথ নিয়মে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসক তাকে চিকিৎসার বদলে চরম অপমান করেছেন।
তিনি প্রধানমন্ত্রীর কাছে এ চিকিৎসককে বরখাস্ত, গ্রেপ্তার এবং তার ডাক্তারি সনদ বাতিলের দাবি করেছেন।
স্থানীয় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বলেন, টাঙ্গাইলের রসুলপুর মহেড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাজাহানের কোমর ও পায়ের জয়েন্টের হাড় ফেটে গেছে। ফলে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এর চারদিন পর অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান মো. শহীদুল্লাহ সকালে ওয়ার্ডে ভিজিট করতে যান। গিয়ে রোগীর ফাইলে রাখা মুক্তিযুদ্ধের সনদ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। চিকিৎসক বলেন, এ সনদ কি রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে? বলে সনদটি ছিঁড়ে ফেলেন।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সরকার বলেন, এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ হাসপাতালের উপ-পরিচালক ডা. সদরউদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে ডা. শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















