মুখে টিউমার, আলসার, ক্যান্সার হলে কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৬ ২৯ এপ্রিল ২০২১
মুখ ও চোয়ালের অভ্যন্তরে হওয়া টিউমারগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমিলোব্লাস্টোমা। এটি ক্যান্সার না হওয়া সত্ত্বেও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়।
এ কারণে একে স্থানীয় ম্যালিগন্যান্ট টিউমার বলা হয়। এটি আশপাশের কোষ ও টিস্যুকে দ্রুত ক্ষয় করে ফেলে।
এমিলোব্লাস্টোমা টিউমার অপারেশন করার পর যদি কোনো কোষ বা টিস্যু অসাবধানতাবশত থেকে যায়, তাহলে সেখান থেকে পুনরায় এমিলোব্লাস্টোমা সৃষ্টি হয়ে খুব দ্রুত চোয়ালকে ক্ষয় করে ফেলে।
কোনো কোনো রোগীর ক্ষেত্রে অপারেশন করার পরও এমিলোব্লাস্টোমা হওয়ার ইতিহাস রয়েছে। এমনকি ভালোভাবে সার্জারি করার পর এই টিউমার ফিরে আসার প্রবণতা দেখায়।
এমিলোব্লাস্টোমার কারণে প্রায় পুরো চোয়াল ফেলে দেয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে পা থেকে হাড় নিয়ে চোয়ালের স্থানে প্রতিস্থাপন করা হয় যা ফিবুলা মাইক্রোভাসকুলার ফ্ল্যাপ নামেই পরিচিত।
পেরোনিয়াল আর্টারি বা ধমনীর সঙ্গে ফেসিয়াল আর্টারির সংযোগ স্থাপন করতে হয় যাকে মাইক্রোভাসকুলার অ্যানাসটোমোসিস বলা হয়।
বাংলাদেশে আগে এসব ক্ষেত্রে হাড় দিয়ে চোয়াল প্রতিস্থাপন করা সম্ভব ছিল না। যদিও উন্নত বিশ্বে নব্বইয়ের দশক থেকেই এ চিকিৎসা ছিল। ফলে এ দেশের রোগীদের চোয়াল ছাড়া মানবেতর জীবনযাপন করতে হতো।
তবে আশার কথা বর্তমানে আমাদের দেশেও মাইক্রোভাসকুলার সার্জারির মাধ্যমে পায়ের থেকে হাড় মাংস নিয়ে চোয়াল প্রতিস্থাপন সফলভাবেই সম্পন্ন হচ্ছে। তাই এমিলোব্লাস্টোমা টিউমার সম্পর্কে সবার সচেতন হওয়া জরুরি।
টিউমার ছাড়া দেশে মুখের সবচেয়ে বেশি স্কোয়ামাস সেল ক্যান্সার দেখা যায়। মুখের স্কোয়ামাস সেল ক্যান্সার বেশি দেখা যায় ঠোঁট ও জিহ্বার পাশে। সাধারণত ফোলাভাব অথবা আলসার হিসেবে দেখা যায়, যা দেখতে সাদা, লাল, মিশ্র সাদা লাল।
তিন সপ্তাহের বেশি এ ধরনের অবস্থা বিরাজ করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। তাই মুখের ঘা বা আলসারের ক্ষেত্রে আলসার ভেবে বসে থাকলে চলবে না বরং আলসারের সুচিকিৎসা গ্রহণ করতে হবে। মুখের লিউকোপ্লাকিয়া এবং মুখের সাদা সংক্রমণের ক্ষেত্রে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে।
লিউকোপ্লাকিয়াকে মুখের ক্যান্সার পূর্ব অবস্থা বলা হয়ে থাকে। তাই এ নিয়ে অবহেলার কোনো অবকাশ নেই। আর আলসারের বেসে শক্তভাব অনুভত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
তাই আমাদের মুখের আলসার বা টিউমারের ক্ষেত্রে সবার সচেতন হতে হবে এবং মুখের অভ্যন্তরে যেকোনো রোগের সুচিকিৎসা গ্রহণ করতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




