আবরারকে পিটিয়ে হত্যা
মেসেঞ্জার কথোপকথন ফাঁস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৯ ১১ অক্টোবর ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার একদিন আগে তাকে মেরে হল থেকে বের করার নির্দেশ দেন বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের ১৬তম ব্যাচের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন - এমন তথ্যই অনুসন্ধানে উঠে এসেছে।
বুয়েট ও শেরেবাংলা হল ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তৈরি ‘এসবিএইচএসএল ১৫+১৬’নামে ফেসবুকের একটি মেসেঞ্জার গ্রুপে গেল ৫ অক্টোবর শনিবার বেলা ১২টা ৪৭ মিনিটে এমনই নির্দেশ দেন তিনি।
ওই মেসেঞ্জার গ্রুপে ৫ অক্টোবর দুপুর ১২টা ৪৭ মিনিটে ১৬তম ব্যাচের নেতাকর্মীদের উদ্দেশে মেহেদী হাসান রবিন লেখেন, ‘১৭-এর আবরার ফাহাদকে মেরে হল থেকে বের করে দিবি দ্রুত; এর আগেও বলছিলাম; তোদের তো দেখি কোনও বিগারই নাই; শিবির চেক দিতে বলছিলাম; দুই দিন সময় দিলাম।’
পরে তিনি আরও লেখেন, ‘দরকারে ১৬ ব্যাচের মনিরের সঙ্গে কথা বলিস; ও আরও কিছু ইনফো (তথ্য) দিবে শিবির ইনভলভমেন্টের ব্যাপারে।
এর উত্তরে ১৬তম ব্যাচের মনিরুজ্জামান মনি লেখেন, ‘ওকে ভাই’।
পরদিন রোববার ৭টা ৫২ মিনিটে মনির গ্রুপে লেখেন, ‘নিচে নাম সবাই’।
এরপরই রাত ৮টা ১৩ মিনিটে আবরার ফাহাদকে তার মোবাইল ফোন-ল্যাপটপসহ রুম থেকে ডেকে নিয়ে যায় তানিম, বিল্লাহ, অভি, সাইফুল, রবিন, জিয়ন ও অনিক। পরে সেখানে তার ফোন এবং ল্যাপটপ তারা চেক করেন।
বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা পরবর্তীতে রাত ১২ টা ৩৮ মিনিটে এই গ্রুপে লেখেন, আবরার ফাহাদ কি হলে আছে?
জবাবে শামসুল ও সজীব নামে ২ জন লেখেন, ২০১১-তে আছে।
এই মেসেঞ্জার গ্রুপের আরেকটি কথোকথনে অমিত সাহা লিখেছেন, আবরার ফাহাদরে ধরছিলি তোরা?।
জবাবে ইফতি বলেন, হ ।
উত্তরে অমিত আবারো লেখেন, বের করছোস?
প্রতিউত্তরে ইফতি পাল্টা প্রশ্ন করেন। তিনি লেখেন, কি - হল থেকে নাকি স্বীকারোক্তি?
এর উত্তরে অমিত লেখেন, স্বীকার করলে তো বের করা উচিত।
গ্রুপ মেসেঞ্জারে এর ঠিক পরেই ইফতি লেখেন, মরে যাচ্ছে; মার বেশি হয়ে গেছে।
জবাবে অমিত লেখেন, বাট তাকে তো লিগ্যালি বের করা যায়।
এর জবাবে একটি ইমোজি পাঠান ইফতি।
পরে এই দুজনের আর কোনও কথোপকথন পাওয়া যায়নি।
ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এই কথোপকথন প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, আমরা সব তথ্য যাচাই-বাছাই করে এই হত্যাকাণ্ড তদন্ত করছি। কথোপকথনের বিষয়টিও যাচাই-বাছাই চলছে।
গেল ৬ অক্টোবর রোববার রাতে আবরারকে হত্যার পরদিন সোমবার রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন : বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ওরফে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, অনীক সরকার, মেফতাহুল ইসলাম, ইফতি মোশারেফ, বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে মুন্না, ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর, মোহাজিদুর রহমানকে, শামসুল আরেফিন, মনিরুজ্জামান ও আকাশ হোসেন, মিজানুর রহমান (আবরারের রুমমেট), ছাত্রলীগ নেতা অমিত সাহা এবং হোসেন মোহাম্মদ তোহা।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















