যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তান বুদ্ধিমান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৯ ১ এপ্রিল ২০২২
সকলেই নিজের সন্তানকে বুদ্ধিমান দেখতে চান। তবে বুদ্ধিমিন সন্তান কারা, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি বাবা মায়ের। কারণ আপনার সন্তান যদি জিনিয়াস হয়, তবে ছোটবেলা থেকেই বিভিন্ন ভাবে তার প্রকাশ ঘটবে। সন্তান জিনিয়াস না হলেও মন খারাপ করার কিছু নেই। কারণ সকল শিশুই নিজের মতো করে অসাধারণ। জেনে রাখুন কোন কোন লক্ষণে বুঝবেন আপনার সন্তান আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা।
কথাবার্তা ও আবেগপ্রবণতা
সন্তান যদি গল্প শোনার সময় শব্দ ও বইয়ের প্রতি আকৃষ্ট হয়, ১৪ মাসে বাক্য তৈরি করতে শিখে যায়, তা হলে বুঝতে হবে যে আপনার সন্তানের মধ্যে প্রতিভা রয়েছে। কিছু কিছু বাচ্চা আবার অভিভাবকদের মৌখিক নির্দেশ সহজে পালন করতে বা বুঝতে পারে।
বুদ্ধিমান বাচ্চাদের মধ্যে প্রবল আবেগপ্রবণতা থাকে। এরা ইতিবাচক ও নেতিবাচক ধারণা অনুভব করতে পারে। এমন বাচ্চাদের উৎসাহিত করা উচিত, বোঝান যে তাদের চিন্তাভাবনা সাধারণের থেকে আলাদা। তবে সে যে দারুণ একটা কিছু এই ধারণা ছোটবেলা থেকেই তার মাথায় ঢুকিয়ে না দেওয়াই ভালো।
সতর্কতা ও সার্বিক বিকাশ
নবজাতক শিশুর অধিকাংশ সময় তার আশপাশের লোকেদের দেখতে দেখতে কেটে যায়। তবে জিনিয়াস সন্তানরা অভিভাবকদের সঙ্গে আই কনট্যাক্ট করে, মাথা এদিক ওদিক ঘোরায়, শব্দ করে দ্রুত প্রতিক্রিয়া জানায়। পরিবেশে যে কোনও পরিবর্তন হলেই তারা সংবেদনশীল হয়ে পড়ে। এটি উচ্চস্তরের পারসেপশানের সংকেত।
অন্যান্য শিশুদের থেকে কিছুটা এগিয়ে থাকে জিনিয়াস বাচ্চারা। অন্য সমবয়সি বাচ্চাদের তুলনায় নিজের সার্বিক বিকাশের স্তরটি আগে পেরিয়ে যায় এই বাচ্চারা। সময়ের আগে বসতে, হাঁটতে, বলতে, ধরতে বা কিছু তুলতে শিখে গেলে বুঝতে হবে যে অন্যান্যদের তুলনায় আপনার সন্তান এগিয়ে রয়েছে।
একা থাকতে ভালোবাসা ও জেদ
খেলনার সঙ্গে খেলা, রঙ করা, পাজল সল্ভ করতে ভালোবাসলে নিজের চেয়ে বয়সে বড় বাচ্চাদের সঙ্গে থাকতে চাইলে সেই শিশুও প্রতিভাবান। আশপাশের চরম বুদ্ধিমত্তা ও আবেগ অর্জন করতে চায় বলে তারা একা একা এই সমস্ত কিছুই করে যায়। এই শিশুদের বন্ধু সংখ্যা কম। কোনও সমস্যা ছাড়াই নিজের মনোরঞ্জন করতে পারলে এটি তাদের জিনিয়াস প্রবৃত্তিরই লক্ষণ।
বাচ্চারা জেদ করলে সাধারণত তাদের বকাবকি করা হলেও মনে রাখবেন জেদি বাচ্চাদের ডিটারমিনেশান খুব বেশি। তারা যা চায় তা অর্জন করেই থাকে। আবার নিজের কোনও কথায় সকলের সহমত আদায় করে নেওয়াও বুদ্ধিমান বাচ্চার লক্ষণ।
বিভিন্ন ভাষা শোনা ও স্মৃতিশক্তি
দম্পতিদের যদি বিভিন্ন ভাষার জ্ঞান থাকে, তা হলে সন্তানের সঙ্গে নানান ভাষায় কথা বলুন। একাধিক ভাষার জ্ঞান রয়েছে এমন মা-বাবার সন্তান আইকিউ টেস্টে ভালো ফলাফল লাভ করে। ভালো স্মৃতিশক্তিও বাচ্চাদের প্রতিভার অন্যতম লক্ষণ। এটিও তাদের বুদ্ধিমত্তার মাপকাঠি। আপনার সন্তান কোনও কিছু দেখলে যদি তা দীর্ঘদিন পরও মনে রাখে, তা হলে বুঝতে হবে যে তারা জিনিয়াস।
কল্পনাপ্রবণতা ও পড়াশোনায় ঝোঁক
আপনার সন্তান নিজে থেকেই নানা কাহিনি গড়তে পারে? কোনও কাল্পনিক বন্ধুর সঙ্গে খেলাধুলো করে? বয়সের তুলনায় কঠিন কোনও পরিস্থিতি তৈরি করে? এমন কিছু হলে ভাববেন না যে সে মিথ্যে কথা বানিয়ে বলছে। বরং বুঝতে হবে যে আপনার সন্তান কল্পনাপ্রবণ। কল্পনাপ্রবণতা থাকা বাচ্চার মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।
পড়াশোনায় আপনার সন্তানের কতটা ঝোঁক রয়েছে, তাও বাচ্চার জিনিয়াস হওয়ার দিকে ইঙ্গিত করে। সাধারণত দেখা গিয়েছে যে প্রতিভাবান বাচ্চারা স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। সমীক্ষা অনুযায়ী ঠিকমতো স্কুলিং শুরু হওয়ার আগে বাচ্চাদের সঙ্গে খেলাচ্ছলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললে তারা ভালো প্রদর্শন করে থাকে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

