যে ছয় খাবারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৭ ৬ মার্চ ২০২২
বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলেছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এই রোগ থেকে পরিপূর্ণ আরোগ্যলাভ সম্ভব নয়, তবে একে নিয়ন্ত্রণে রাখা যায়। নারীরা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে সহজেই এ রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ডায়াবেটিস মূলত দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো টাইপ ১ অন্যটি টাইপ ২। আক্রান্তে মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগীই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হন। শরীরে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগটি আমাদের শরীরে বাসা বাঁধে। ডায়াবেটিস থেকে বিভিন্ন ধরনের গুরুতর রোগ যেমন অন্ধত্ব, কিডনির সমস্যা, হৃদরোগ, ডিপ্রেশন, ইউটিআই এবং বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে। কখনও কখনও এই ডায়াবেটিসই প্রাণঘাতী হয়ে উঠতে পারে আপনার জীবনে।
সাধারণত পুরুষদের মধ্যে ডায়াবেটিস রোগটি বেশি হতে দেখা গেলেও নারীরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য জটিলতা এড়াতে নারীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ প্রয়োজন। এর জন্য নারীরা দৈনন্দিন ডায়েটে রাখতে পারেন বিশেষ কিছু খাবার। এসব সুপার ফুড আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে সহায়তা করবে।
ফ্যাটি ফিস
বিভিন্ন ধরনের ফ্যাটি ফিস যেমন স্যালমন, ম্যাকারেল, সার্ডিন, টুনার মতো মাছগুলো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ডিএইচএ এবং ইপিএ ভালো এর উৎস। এই ফ্যাটি ফিসগুলো ইনসুলিন এবং লিপিডের মাত্রা উন্নত করার পাশাপাশি হরমোনের কার্যকারিতা পুনরুদ্ধার করতে পারে। নিয়মিত এইসব মাছ খেলে ওজন নিয়ন্ত্রণ, হৃদরোগ এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
আদা
নারীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আদা দুর্দান্ত কার্যকর। আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার পাশাপাশি ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে। তাছাড়া আদা হার্ট, থাইরয়েড এবং পাচনতন্ত্রের জন্যও অত্যন্ত উপকারি।
হলুদ
বহুগুণ সম্পন্ন হলুদ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষভাবে কার্যকরী। অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি সমৃদ্ধ হলুদ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে নানা রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাছাড়া হলুদে থাকা কারকিউমিন যৌগটি অগ্ন্যাশয়ের কার্যকারিতা নিয়ন্ত্রণ করার পাশাপাশি শরীরে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে পারে।
সবুজ শাকসবজি
পালং শাকের মতো শাকসবজিতে পুষ্টি, ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কম ক্যালরিযুক্ত সবুজ শাকসবজিগুলোতে ফাইবার থাকে যা রক্তের শর্করার মাত্রা বাড়ায় না। তাছাড়া সবুজ শাকসবজিতে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের প্রদাহ কমায় এবং সেলুলার ড্যামেজ নিরাময় করতে পারে।
জাম
ডায়াবেটিস রোগীদের জন্য অন্যতম সেরা ফল হলো জাম। জাম ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করতে দুর্দান্ত কার্যকর। আয়ুর্বেদ অনুসারে, জাম হজমের সমস্যা দূর করে এবং জামের বীজের গুঁড়ো রক্তের উচ্চ শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে।
আখরোট
ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে আখরোট দারুণ কার্যকর। আখরোটে থাকা ফ্যাটি অ্যাসিড ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়। সেইসঙ্গে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আমাদের হার্টকে রক্ষা করে। গবেষকদের মতে, প্রতিদিন আখরোট খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং স্থূলতার ঝুঁকিও কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ থাকার জন্য দিনে দু'টি করে আখরোট খাওয়ার অভ্যাস করতে পারেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




