যে ৫ কারণে আগের চেয়ে এখন বেশি চোখের ক্ষতি হচ্ছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫০ ২৭ ডিসেম্বর ২০২১
আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপহার চোখ। দু’চোখ মেলে আমরা পৃথিবীর নানা রঙের আস্বাদ গ্রহণ করি। বিচিত্র সব অভিজ্ঞতা সংগ্রহ করি। নয়ন ভরে যায় পৃথিবীর সব বৈচিত্র্য দেখে। তবে বর্তমান জীবনযাপনের মধ্যে আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। এই জীবনযাত্রায় এমন কিছু ভুলত্রুটি রয়েছে যা আমাদের রোজ ক্ষতি করে দিচ্ছে। সেই তালিকায় রয়েছে চোখও।
কোভিড ১৯ আমাদের জীবনে এনেছে নতুন সব অভিজ্ঞতা। এই বিশেষ সময়টায় গোটা দেশ জুড়ে চলে লকডাউন। সব হয়ে যায় স্তব্ধ! তবে কাজ বন্ধ রাখলে চলবে কি করে! তাই বাড়ি বসে কম্পিউটারে মুখ গুঁজে শুরু হয়ে গেল কাজ। এভাবে কাজ করার সুবাদেই চোখের ১২টা বাজতে শুরু করল। তবে শুধু ডিজিটালাইজেশনকে দোষ দিয়ে লাভ নেই। এছাড়াও হাজার সমস্যা মানুষের মধ্যে রয়েছে। আসুন সেই সকল সমস্যাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-
খাদ্যাভ্যাসে ভুলভ্রান্তি
দৃষ্টি ভালো রাখতে চাইলে খাদ্যাভ্যাস রাখতে হবে দারুণ। কারণ খাবারের মধ্যে এমন কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে যা চোখ ভালো রাখে। তবে আমরা সেসবের তোয়াক্কা করি না। খাবার খাওয়ায় থাকে না কোনও মাপ। বাইরের আজেবাজে খেয়ে বাঁচি। যদিও বিজ্ঞান বলছে, চোখ ভালো রাখতে চাইলে ভিটামিন সি, জিঙ্ক, লুটেন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিয়েক্সানথিন থাকা খাবার বেশি করে খেতে হবে। এক্ষেত্রে মওশুমি ফল, শাক, সবজি বেশি করে খেতে হবে। তবেই চোখ থাকবে ভালো।
প্রোটেকটিভ চশমা না পরা
বাইরে রয়েছে দূষণ, আর বাড়িতে রয়েছে কম্পিউটার। এই দুই কারণে চোখের ১২টা বাজে। সেক্ষেত্রে আপনার চোখে পরতে হবে প্রোটেকটিভ চশমা। এই ধরনের চশমা চোখে চাপ কম ফেলে।
চোখ রগড়ানো
আমাদের মধ্যে বহু মানুষ প্রায়ই চোখ রগড়ান। যদিও এভাবে চোখ রগড়ালে আদতে চোখেরই ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেখা দেবে সমস্যা। এমনকী লাগতে পারে চোখের অন্দরে আঘাত। তাই চোখ রগড়ানোর অভ্যাস আজই ছাড়ুন।
চোখকে বিশ্রাম না দেওয়া
চোখের দরকার বিশ্রাম। কারণ এগনাগাড়ে কম্পিটউটার, মোবাইল, টিভির দিকে তাকিয়ে থাকলে চোখে পড়ে চাপ। হতে পারে চোখে ব্যথা, জ্বালা, ড্রাই আই ইত্যাদি সমস্যা। তাই এভাবে একনাগাড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যাবে না। বরং একটু চোখের জন্য সময় বের করুন। চোখ বন্ধ রাখুন।
নিয়মিত আই চেকআপ না করা
সমস্যা থাক না থাক আমাদের প্রত্যেকেরই বছরে অন্তত একবার চক্ষু পরীক্ষা করা দরকার। কারণ চোখের অনেক সমস্যা আমরা হয়তো প্রাথমিকভাবে বুঝতে পারি না। কিন্তু পরীক্ষা করলে সেই সমস্যা ধরা পড়ে এবং সমস্যার চিকিৎসা করা সম্ভব হয়। তাই বছরে ১ বার চোখের টেস্ট মাস্ট।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




