রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১১ ২২ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র মাহে রমজান শুরু হলেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই বদলে যায়। দিনের দীর্ঘ সময় না খেয়ে থাকা, ঘুমের সময় কমে যাওয়া, আর ইফতারকে ঘিরে নানা আয়োজন শরীরের ওপর বাড়তি চাপ ফেলে। অনেকে অসুস্থতা নিয়েও রোজা রাখেন, আবার অনেক সুস্থ মানুষও রোজার দিনে দুর্বলতা, মাথা ঘোরা বা গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েন। এর বড় কারণ হলো অপরিকল্পিত খাবার নির্বাচন। তাই রোজায় সঠিক খাদ্যতালিকা খুবই জরুরি।
ইফতারে যা খাবেন
ইফতারের সময়টা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সারা দিন না খেয়ে থাকার পর শরীরে শক্তির প্রয়োজন হয়। তাই ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে। খেজুর দ্রুত শরীরে গ্লুকোজ সরবরাহ করে এবং তাৎক্ষণিক শক্তি যোগায়। এরপর ফলের রস বা শরবত পান করতে পারেন, যা শরীরের পানিশূন্যতা ও খনিজের ঘাটতি পূরণ করে। তবে অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা প্রক্রিয়াজাত পানীয় এড়িয়ে চলা ভালো।
ইফতারে আমাদের দেশে ভাজাপোড়ার প্রচলন অনেক বেশি। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, জিলাপি ইত্যাদি খেতে সুস্বাদু হলেও এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়। বিশেষ করে বাইরের খোলা তেল বা ভেজাল তেলে ভাজা খাবার গ্যাস্ট্রিক ও বদহজমের কারণ হতে পারে। তাই এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এর বদলে চিড়া, মুড়ি, ছোলা, দই, শসা এবং মৌসুমি ফল রাখা যেতে পারে। ঘরে তৈরি নুডলস বা হালিমও খাওয়া যেতে পারে, তবে তা যেন অতিরিক্ত মসলাযুক্ত না হয়। মনে রাখবেন, ইফতারে এমন খাবার বেছে নেওয়া উচিত যা সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর।
সাহ্রিতে যা খাবেন
সাহ্রি খাওয়া রোজা পালনের জন্য অপরিহার্য। অনেকেই সাহ্রি না খেয়ে রোজা রাখেন, যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। সাহ্রিতে এমন খাবার খাওয়া উচিত যা দীর্ঘক্ষণ পেটে থাকে এবং ধীরে ধীরে শক্তি যোগায়। ভাতের সঙ্গে সবজি, মাছ বা মুরগির মাংস রাখা যেতে পারে। ডাল এবং ডিমও প্রোটিনের ভালো উৎস। তবে অতিরিক্ত তেল, ঝাল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো পিপাসা বাড়ায় এবং বুক জ্বালাপোড়া সৃষ্টি করে। সাহ্রিতে খুব বেশি পেট ভরে খাওয়া ঠিক নয়। পরিমিত খাবার খেলেই শরীর সুস্থ থাকে। সাহ্রি খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করা এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত।
পানির গুরুত্ব
রোজার সময় পানিশূন্যতা একটি সাধারণ সমস্যা। ইফতার থেকে সাহ্রি পর্যন্ত সময়ের মধ্যে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। একবারে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে পান করুন। পানির পাশাপাশি ডাবের পানি, লেবুর শরবত বা ফলের রসও পানিশূন্যতা রোধে সাহায্য করে। তবে চা, কফি বা কার্বনেটেড ড্রিংকস এড়িয়ে চলা ভালো, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয় এবং পিপাসা বাড়ায়।
কিছু টিপস
১. অতিরিক্ত ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা তৈরি করে। তাই এগুলো বর্জন করুন।
২. সাহ্রিতে অতিরিক্ত লবণ বা লবণাক্ত খাবার খাবেন না, এতে দিনের বেলা পানির পিপাসা বাড়ে।
৩. ঘুমানোর আগে ও সাহ্রির পরে দাঁত ব্রাশ করা জরুরি।
৪. যারা ধূমপান বা চা-কফিতে আসক্ত, তারা রোজার আগেই অভ্যাস কমানোর চেষ্টা করুন।
৫. রোজা রেখে ভারী ব্যায়াম না করে ইফতারের পর হালকা হাঁটাচলা বা ব্যায়াম করা যেতে পারে।
৬. দিনের বেলা রোদ ও গরম এড়িয়ে ছায়ায় থাকার চেষ্টা করুন এবং শারীরিক পরিশ্রম কমিয়ে আনুন।
সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ম মেনে চললে রোজা রাখা অনেক সহজ ও আরামদায়ক হয়। তাই এই রমজানে নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং সুস্থভাবে সিয়াম সাধনা করুন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















