রাজধানীতে প্রেমিকের পুরুষাঙ্গ ঝলসে দিল প্রেমিকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৫ ৫ ফেব্রুয়ারি ২০২০
মনোমালিন্যের জের ধরে গৃহকর্তার বাসায় ডেকে এনে শারীরিক সম্পর্কের পর প্রেমিকের পুরুষাঙ্গে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যান্টেনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায়।
অপরদিকে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৮ বছর বয়সী অভিযুক্ত ওই যুবককে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে রয়েছেন ওই যুবতী।
পুলিশ জানায়, দুজনই একই বাসায় চাকরি করতেন। মেয়েটি গৃহকর্মী, যুবকটি ওই বাসায় প্রাইভেটকার চালক ছিলেন। দুই কন্যাসন্তানের জনক ওই যুবকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক নেই।
ওই গৃহকর্মীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক চার বছরের। সম্প্রতি ওই যুবক অন্যত্র চলে গেলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা দুজন বিয়ে করার জন্যও প্রস্তুত ছিলেন। তবে ওই প্রেমিকার চাহিদা ছিল তাকে বিয়ে করে চট্টগ্রামে গিয়ে থাকতে হবে। এতে ওই প্রেমিক রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ ছিল ওই প্রেমিকা। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এর জের ধরে প্রেমিকা মঙ্গলবার বাসায় ডেকে এনে শারীরিক সম্পর্কের পর প্রেমিকের পুরুষাঙ্গে গরম পানি ঢেলে দিয়ে ঝলসে দেয়। একপর্যায়ে গৃহকর্তী চলে এলে দরজা বন্ধ করে আটকে রাখা হয় প্রেমিককে। গৃহকর্তী জানায় গৃহকর্তাকে জানান। তিনি ‘৯৯৯’ এ ফোন করলে রাত ৮টার দিকে দুজনকে আটক করে ঢামেক হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ক্যান্টেনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) শেখ শিবলু মিয়া জানান, মেয়েটির ধর্ষণের শিকার হয়েছে কিনা জানতে প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। অপরদিকে, ওই যুবক বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
শিবলু মিয়া আরও জানান, ওই যুবতী তার প্রেমিকের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে চান না। অপরদিকে ওই যুবকও তার প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাচ্ছেন না। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
















