শাহেদ-মাসুদ ১০ দিনের, তরিকুল সাত দিনের রিমান্ডে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৫ ১৬ জুলাই ২০২০
রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে প্রতারণা মামলায় ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। একই মামলায় শাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জসিম প্রতারক ত্রয়ীর এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। উত্তরা পশ্চিম থানার মামলা সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গাফ্ফার আলম।
অন্যদিকে আসামিদের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. জসিম এ আদেশ দেন।
বুধবার ভোরে মো. শাহেদ ওরফে শাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা ইছামতি নদী থেকে আটক করে এলিট ফোর্স র্যাব। এর সদস্যরা ২টি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে আসেন। প্রথমে ওকে ঢাকার পুরাতন বিমানবন্দরে আনা হয়।
এরপর শাহেদকে জিঞ্জাসাবাদের জন্য ঢাকার র্যাবের সদরদপ্তরে নেয়া হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল উত্তরায় অভিযান পরিচালনা করে তারই গোপন আস্তানা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাবাদ ও চিকিৎসা শেষে বুধবারই শাহেদকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের মুখপাত্র (পরিচালক) লেফটেন্ট্যান্ট কর্ণেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দিন ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা কোমরপুর গ্রামের ইছামতি নদী দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে শাহেদকে র্যাব সদস্যরা গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি অবৈধ পিস্তল ও ম্যাগজিনভর্তি গুলি উদ্ধার করা হয়।
আশিক বিল্লাহ জানান, শাহেদ ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তার বাড়িও সাতক্ষীরায়।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাতে নেতৃত্ব দেন র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়।
পরবর্তীতে এ ঘটনায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। গত ৮ জুলাই দিবাগত রাতে রাজধানীর নাখালপাড়া থেকে শাহেদের প্রধান সহযোগী তারেক শিবলী ওরফে তরিকুলকে গ্রেফতার করে র্যাব।
এছাড়া শাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী মাসুদ পারভেজকে মঙ্গলবার রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৮ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
এদিকে করোনাভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্থান্তর করা হয়েছে।
তদন্তকারী দলের সদস্যরা উত্তরা ১১ নম্বর সেক্টর রিজেন্ট হাসপাতালের মূল অফিসে অভিযান চালিয়ে শাহেদের পাসপোর্ট জব্দ করেছে। ওই সময় তার আরও ২৩ মামলার হদিস মিলেছে। এখন পর্যন্ত আলোচিত এ প্রতারকের বিরুদ্ধে মোট ৫৯টি মামলার হদিস পেয়েছে র্যাব, ডিবি ও পুলিশ।
জানা গেছে, ২০১০ সালের দিকে শাহেদ ধানমন্ডি এলাকায় বিডিএস ক্লিক ওয়ান এবং কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি (কেকেএস) নামে দু’টি এমএলএম কোম্পানি খুলে গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেন। প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে গা ঢাকা দিলে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা তার বিরুদ্ধে মামলা করেন। ২০১১ সালে তাকে প্রতারণা মামলায় একবার গ্রেফতারও করা হয়েছিল। পরে তিনি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন।
এরপর প্রতারণার অর্থ দিয়ে রিজেন্ট গ্রুপ নামে ব্যবসা শুরু করেন শাহেদ। চালু করেন রিজেন্ট হাসপাতাল। এদিকে তার সব ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। এছাড়া শাহেদের দুর্নীতির অনুসন্ধানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত









