শীতে বাড়ে একাধিক স্বাস্থ্য ঝুঁকি, প্রতিরোধ করবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ১০ জানুয়ারি ২০২৫
প্রতিটি পরিবর্তনশীল ঋতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে ঠাণ্ডার মৌসুমে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই সুস্থ থাকতে আমাদের খাদ্য ও জীবনধারায় বিশেষ মনোযোগ দিতে হবে। মূলত, শীতের ঠাণ্ডা বাতাস শরীরে সরাসরি আক্রমণ করে। তার ওপর আবার সংক্রমণের চিন্তা। শীতের কনকনে হাওয়া ও ঠাণ্ডায় কিছু রোগের ঝুঁকি বেড়ে যায়।
চিকিৎসকের মতে, ঠাণ্ডা আবহাওয়ায় অসাবধানতার কারণে এসব সমস্যা হয়। এমন পরিস্থিতিতে ঠাণ্ডা থেকে রক্ষা পেতে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন করা জরুরি। তবে এবার প্রশ্ন, শীতের মৌসুমে কোনও রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে? তাদের লক্ষণগুলোই বা কী কী হতে পারে? এছাড়া সেগুলো কীভাবে আমরা প্রতিরোধ করবো? এসব বিষয়েই চিকিৎসকরা বিশেষ কিছু স্বাস্থ্য টিপস সম্পর্কে জানিয়েছেন। তাই চলুন দেখে নেয়া যাক, শীতে ঝুঁকিপূর্ণ কিছু স্বাস্থ্য সমস্যা ও প্রতিরোধ করার উপায় সম্বন্ধে-
ত্বকের সমস্যা
শীতে ত্বকের সমস্যা সবচেয়ে বেশি হয়। বিশেষ করে শরীরের খোলা অংশে। এসব অংশে সমস্যা গুরুতর হয়ে ওঠে। তাই যত পারবেন শীতের মৌসুমে ঠাণ্ডা বাতাস এড়িয়ে চলাই ভালো। খুব গরম পানি দিয়েও আবার গোসল করবেন না। ত্বকের হাইড্রেশন বজায় রাখতে ভালো ক্রিম ও বডি লোশন লাগাতে থাকুন। এটি করলে দ্রুত আরাম পাওয়া যাবে।
জয়েন্টে ব্যথা
শীতকালে জয়েন্টে ব্যথার সমস্যা সবচেয়ে বেশি হয়। বিশেষ করে যাদের আর্থ্রাইটিস সমস্যা আছে, তারা এই সমস্যায় বেশি ভুক্তভুগী। এই রোগের উপসর্গের মধ্যে রয়েছে দুর্বলতা, জয়েন্টে শক্ত হয়ে যাওয়া, জয়েন্ট ফেটে যাওয়া, হাত, ঘাড়, কাঁধ, নিতম্ব, হাঁটু বা অন্য কোনো জয়েন্টের অংশে প্রচণ্ড ব্যথা। এটি এড়াতে রোদে বসুন বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করুন। সঙ্গে মশলাদার খাবার এড়িয়ে ডায়েটে রাখুন সবুজ শাকসবজি।
নিউমোনিয়া
নিউমোনিয়ার প্রধান কারণ হলো ঠাণ্ডা আবহাওয়া। নিউমোনিয়া যেকোনো বয়সের মধ্যে ঘটতে পারে। তবে এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়। নিউমোনিয়া ব্যাকটেরিয়া সৃষ্ট একটি সংক্রমণ। তবে সঠিক সময়ে চিকিৎসা না পেলে নিউমোনিয়া আমাদের প্রাণও কেড়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনুন। সুষম খাবার খান। সঙ্গে পানিও খেতে হবে।
কানের ইনফেকশন
ঠাণ্ডা বাড়লে কানের সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, শীতে কানের ভেতরে প্রচণ্ড ব্যথা অনুভব করেন অনেকেই। এছাড়া কানে চুলকানি হয়, যার কারণে শুনতে অসুবিধা হতে পারে। এমন পরিস্থিতিতে কান যতটা সম্ভব ঢেকে রাখা জরুরি। বিশেষ করে ঠাণ্ডা হাওয়ায় কান ঢেকে রাখুন।
জ্বর
ঠাণ্ডা আবহাওয়ায় জ্বর আসা স্বাভাবিক। কনকনে ঠাণ্ডা থেকে বাঁচতে হলে অবশ্যই গরম কাপড় পরতে হবে। বিশেষত যারা বাইক চালক তারা অবশ্যই গরম কাপড়ের সঙ্গে হেলমেট ও গ্লাভস পরবেন। খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। পাশাপাশি এই মৌসুমে টাটকা খাবার খান এবং গরম জিনিস খান। সহজেই জ্বর থেকে মুক্তি মিলবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




