সন্তানের প্রথম পিরিয়ড, যে বিষয়গুলো তাকে বোঝাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩২ ২৪ এপ্রিল ২০২৫
করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে অনেক বদল এসেছে। মানুষের স্বাস্থ্যজনিত নানা সমস্যা দেখা দিচ্ছে এখন। একটাসময় মেয়েরা ১০ বছর বা তার পরবর্তী সময়ে ঋতুময়ী হলেও এখন তা এগিয়ে এসেছে। বর্তমানে মেয়েরা ৮ বছর বয়সেই ঋতুময়ী হচ্ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের অধীনে মুম্বাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ ইন রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথের মতে, বর্তমানে ৮ বছরের আগেই মেয়েদের মধ্যে বয়ঃসন্ধির লক্ষণ দেখা যাচ্ছে। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘আর্লি পিউবারটি’ বলে।
প্রথম পিরিয়ডের ব্যাপারে প্রায় সব মেয়েরাই ভয়ে থাকে। কী করবে বা কী হচ্ছে বুঝে উঠতে পারে না। ভয় আর অস্বস্তি তাদের সঙ্গী হয়। নারীর জীবন পিরিয়ড খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটি নিয়ে সমাজে নানা ট্যাবু আছে। আর এই ট্যাবু ভাঙার দায়িত্ব সন্তানের মা-বাবার।
স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতে, শুধু মা নয়, এক্ষেত্রে বাবাদেরও এগিয়ে আসতে হবে। পিরিয়ড সাধারণ জৈব প্রক্রিয়া। এ নিয়ে কোনো ছুৎমার্গ থাকা উচিত নয়। বাড়ির পাশাপাশি স্কুলেও এ বিষয়ে সচেতনতা তৈরি করা উচিত।
সন্তানের প্রথম পিরিয়ডে মা-বাবার করণীয়
প্রথম থেকেই কন্যাকে যেমন ঋতুস্রাব ও মেন্সট্রুয়াল হেলথ সম্পর্কে বোঝাতে হবে, তেমনি তাকে জানাতে হবে মেন্সট্রুয়াল হাইজিন সম্পর্কেও। পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা কতটা জরুরি এবং সেটা কীভাবে সম্ভব, সেটিও কিশোরীকে বোঝাতে হবে।
চিকিৎসকের মতে, ঋতুস্রাব চলাকালীন পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। বহু ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্যের ওপর এর সরাসরি প্রভাব পড়ে। সুতরাং, এগুলো সম্পর্কে কন্যাকে জানাতে হবে
ঋতুস্রাবের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কন্যাকে কোন কোন বিষয়গুলো মেনে চলতে বলবেন?
নির্দিষ্ট সময় অন্তর ন্যাপকিন পরিবর্তন
আজকাল স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন, মেন্সট্রুয়াল কাপ, পিরিয়ড প্যান্টির মতো নানা পণ্য বাজারে পাওয়া যায়। কন্যা যেটিই ব্যবহার করুক না কেন তা যেন নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করে সেদিকে নজর দিন। যেমন স্যানিটারি প্যাড, ট্যাম্পন, পিরিয়ড প্যান্টি প্রতি ৩-৪ ঘণ্টা অন্তর পরিবর্তন করা দরকার। আর মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে তা প্রতি ৫-৬ ঘণ্টা অন্তর পরিষ্কার করা উচিত।
হাত ধোয়া
স্যানিটারি পণ্য ব্যবহারের আগে ও পরে অবশ্যই ভালো করে হাত ধোয়া জরুরি। চিকিৎসকদের মতে, হাত না ধুয়ে যোনি এলাকা পরিষ্কার করলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।
সুগন্ধি পণ্য ব্যবহার নয়
যোনি এলাকায় সন্তান যেন কোনো সুগন্ধি যুক্ত পণ্য ব্যবহার না করে তা জানিয়ে দিন। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পরিষ্কার পানি দিয়ে রোজ যৌনাঙ্গ পরিষ্কার করতে বলুন।
সুতির অন্তর্বাস
মেন্সট্রুয়াল হাইজিন বজায় রাখতে কন্যাকে সুতির ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করতে বলুন। শুধু তা-ই নয়, নিয়মিত ওই অন্তর্বাস পরিবর্তন করতে হবে। প্রথম পিরিয়ডের পর সদ্য কিশোরীর খাতায় নাম লেখানো শিশু আতঙ্কে থাকে। ভয় আর লজ্জায় কাবু হয়ে যায়। তাই এসময় তার বন্ধু হতে চেষ্টা করুন। তাকে পুরো বিষয়টি সহজভাবে বুঝিয়ে দিন।
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















