সফল হতে চাইলে যেসব অভ্যাস গড়ে তোলা জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৩০ ২৭ ডিসেম্বর ২০২৩
সফল মানুষেরা আমাদের জন্য অনুকরণীয়। কারণ তারা কেবল সৌভাগ্যের জেরেই সফলতা পায় না, তাদের নিরন্তর প্রচেষ্টা তাদেরকে এই পথে এগিয়ে নিয়ে আসে। এরপর পৌঁছে দেয় সাফল্যের চূড়ায়। একটু খেয়াল করলেই দেখবেন, সফল মানুষেরা আপনার কিংবা আমার মতো নয়। মানে তাদের কাজগুলো আমাদের মতো নয়। তাদের রুটিন আলাদা। তারা সময়ের কাজ সময়ে করার বিষয়টি কেবল মুখে মুখেই বজায় রাখেন না, বরং মেনে চলেন।
যদিও সবার জীবন একইরকম নয়, একই ছন্দে চলেও না। অন্য একজনকে দেখে হুবহু তাই করার প্রয়োজন কিংবা সুযোগও হয় না সব সময়। কিন্তু সফল মানুষের কমন কিছু অভ্যাস থাকে। তাদের সেই মিলগুলো খেয়াল করে আপনিও অনুসরণ করতে পারেন। এতে আপনার সফল হওয়ার পথও সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক সফল মানুষের সবচেয়ে কমন ৬টি অভ্যাস সম্পর্কে-
১. খুব ভোরে ঘুম থেকে ওঠা
সফল মানুষেরা খুব বেশি রাত পর্যন্ত জেগে থাকেন না বা দেরি করে ঘুম থেকে ওঠেন না। তারা ভোরের আলো ফুটে ওঠার আগেই ঘুম থেকে ওঠেন। এবং পরিপূর্ণ ঘুমের জন্য আগেভাগে ঘুমাতে যান। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম প্রয়োজন হয়। সেটি তারা পূরণ করেন। যে কারণে তাদের রাত জেগে থাকার অভ্যাস থাকে না। খুব ভোরে ঘুম থেকে উঠলে আপনার পুরো দিনের কাজই সহজ হয়ে যাবে, সময় সংকটে ভুগতে হবে না।
২. প্রতিশ্রুতি রক্ষা করা
সফল মানুষেরা বড় বা ছোট যেকোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করেন। এতে অফিস কিংবা ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই পারস্পরিক সম্পর্ক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সহজেই অন্যের আস্থাভাজন হওয়া যায়। তাই প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করুন। যদি মনে করেন যে সেটি আপনার পক্ষে সম্ভব হবে না, তাহলে কথা দেবেন না। নিজের অপারগতার কথা সুন্দর করে বুঝিয়ে বলুন।
৩. ইতিবাচক কথা বলা
মানুষ ইতিবাচক কথা, হাসিমুখ পছন্দ করে। তারা ভালো কোনো গল্প শুনতে চায়। সফল মানুষের মধ্যে থাকে নেতৃত্বের গুণাবলী। তারা ইতিবাচক কথা কিংবা গল্পের মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারেন। যে কারণে অনেকেই তাদের কথা শুনতে চায়, তাদের আশেপাশে থাকতে চায়। আপনার মধ্যেও সেই বৈশিষ্ট্য গড়ে তুলুন।
৪. ব্যর্থতা স্বীকার করা
আমরা আমাদের ভুল থেকে শিখি, তাই ব্যর্থতায় ভীত বা বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এর পরিবর্তে ব্যর্থতাকে আলিঙ্গন করুন। যারা সফল তারা ব্যর্থতাকে ভয় করেন না। বরং ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যান। ব্যর্থতা ছাড়া কেউ সফল হননি। তাই আপনাকেও এটি মেনে চলতে হবে। তাহলেই সফল হওয়া সম্ভব হবে।
৫. জানার কৌতুহল
জানার কৌতুহল কেবল শিশু বয়সেই থাকে না, বরং যারা সফল তারা সারা জীবন ধরে জানার আগ্রহ প্রকাশ করেন। কারণ তাদের জ্ঞানের ক্ষুধা বাড়তেই থাকে। আর জানেনই তো, জানার কোনো শেষ নেই। তাই তারা নানা নতুন বিষয়ে জানার আগ্রহ দেখান। নতুন পরিবর্তনকে তারা গ্রহণ করার মানসিকতা রাখেন। এই সাধারণ অভ্যাস আপনাকেও সফলতার পথে নিয়ে যাবে।
৬. বিরতি নেওয়া
সফল মানেই সারাক্ষণ কাজ করা নয়। সফল মানুষেরা বিরতি নেওয়ার গুরুত্ব বোঝেন। তাই কাজের ফাঁকে তারা নিজের ও পরিবারের জন্যও সময় রাখেন। একটানা কাজ করলে যন্ত্রেরও বিরতি নেওয়ার প্রয়োজন হয়, সেখানে মানুষ তো কোনো যন্ত্র নয়। তাই সফল মানুষেরা সুযোগ পেলেই বিরতি নেন এবং অবাক সুন্দর করা পৃথিবী দেখতে বেড়িয়ে পড়েন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


