ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৪৪

সৌদি আরবে পৌঁছেছেন ১৮,৪৮৯ হজযাত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ২১ এপ্রিল ২০২৬  

হজযাত্রার প্রথম ৪ দিনে বাংলাদেশ থেকে মোট ১৮ হাজার ৪৮৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৪৬ ফ্লাইটে দেশটিতে গেছেন তারা।

ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ ফ্লাইটে ৭ হাজার ১৮ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ১৭ ফ্লাইটে ৬ হাজার ৬৩৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২ ফ্লাইটে ৪ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বাকি হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে দেশটিতে পৌঁছাবেন।” 

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০ এজেন্সি হজ পরিচালনার দায়িত্বে রয়েছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

চাঁদ দেখা সাপেক্ষে, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা চলবে ১ জুলাই পর্যন্ত।