হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন স্ক্যাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১৪ ২৯ মে ২০২৪
বর্তমানে বিভিন্নভাবে অনলাইন স্ক্যাম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তবুও প্রতারকরা নিত্যনতুন কৌশল অবলম্বন করায় না চাইতেও তাদের ফাঁদে পা দিচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি, এরকমই নতুন একটি অনলাইন স্ক্যামের ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে দিল্লির এক ব্যক্তিকে স্টক মার্কেটে ইনভেস্টের প্রলোভন দেখিয়ে প্রতারকেরা হাতিয়ে নিয়েছে প্রায় এক কোটি টাকা।
টিওআইয়ের একটি রিপোর্ট অনুসারে, প্রতারকরা প্রথমে অজানা একটি নম্বর থেকে উত্তর-পশ্চিম দিল্লির শালিমার বাগের ওই বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে। পরে অধিক রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে বলে। এরপর তাকে অফলাইন ইনভেস্টমেন্ট রিসার্চ গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত করে, যেখানে আগে থেকেই প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিল। আর গ্রুপে অংশগ্রহণকারীদের আস্থা অর্জনের জন্য প্রতিদিন স্টক মার্কেট সংক্রান্ত টিপস প্রদান করা হতো।
এরপর ১৯ জানুয়ারি ওই ব্যক্তি ৫০ হাজার টাকা ইনভেস্ট করে একটি ইতিবাচক রিটার্ন পেয়েছিলেন। যা দেখে তিনি প্রতারকদের বিশ্বাস করে আরও অর্থ বিনিয়োগ করতে রাজি হন। আর এইভাবে ৫৫ দিনের মধ্যে তিনি প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেন। আর, এরপর তিনি যখন লভ্যাংশসহ নিজের বিনিয়োগ করা অর্থ দাবি করেন, তখন আর কোনো অর্থই ফিরে পাননি।
কীভাবে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন?
বিনিয়োগের আগে সবসময় পুঙ্খানুপুঙ্খ ও স্বাধীনভাবে গবেষণা করে দেখবেন। কখনো কোনো অজানা উৎস থেকে আসা টিপস বা সুপারিশের ওপর বিশ্বাস করবেন না। কখনো কেউ যদি হাই রিটার্নের প্রতিশ্রুতি দেয়, তাহলে মনে রাখবেন এটি একটি প্রতারণা। কারণ স্টক মার্কেটে বিনিয়োগ করলে কখনোই হঠাৎ করে হাই রিটার্ন পাওয়া সম্ভব নয়।
বিনিয়োগ করার আগে যে প্ল্যাটফর্মে বিনিয়োগ করছেন, তার সম্পর্কে ভালোভাবে জেনে নিন। প্রতারকরা প্রায়শই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য চাপ দিতে থাকে। তাই যদি বিনিয়োগের ক্ষেত্রে কখনো কেউ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন তাহলে, তখনই সতর্ক হয়ে যাবেন।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর


