২০১৯ সাল ছিল গণতন্ত্র ধ্বংসের বছর : মির্জা ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ৩১ ডিসেম্বর ২০১৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নতুন বছরে আমরা নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্রদলের যে ঐতিহ্য রয়েছে, তাকে সমুন্নত রেখে ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণঅভ্যুত্থানে সূচনা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০১৯ সাল ছিল গণতন্ত্র ধ্বংসের বছর। দুর্ভাগ্যক্রমে এদেশের মানুষ যারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এবার তারা ভিন্ন কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য গণতন্ত্রকে ধবংস করেছে পুরো বছর জুড়ে।
বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হতে পারে না। এরপরেও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি, জনগণের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের দাবিগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা একটা হাতিয়ার হিসেবে নিয়েছি।
তিনি বলেন, আজ তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে এবং তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন










