২০২১ সালে গুগলে সর্বোচ্চ সার্চ হয়েছে যে ৬ সমস্যার টোটকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৭ ৭ জানুয়ারি ২০২২
গেল বছর প্রচুর মানুষ গুগলে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার ঘরোয়া প্রতিকার সম্পর্কে অনুসন্ধান করেছে। কিন্তু কোন সমস্যাগুলোর প্রতিকার জানতে সবচেয়ে বেশি সার্চ হয়েছে? চলুন জেনে নিই কোন সমস্যাগুলোর ঘরোয়া প্রতিকার সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে। শুধু তাই নয় এই সমস্যা গুলোর প্রতিকারও জেনে নিন আরেকবার।
পেট খারাপ উপশমের ঘরোয়া প্রতিকার
ইন্টারনেটের সর্বাধিক অনুসন্ধান করা ঘরোয়া প্রতিকারটি হল - পেট খারাপ কমানোর জন্য ঘরোয়া প্রতিকার। পেট খারাপ হজমের সমস্যার কারণে হয়ে থাকে, যার ফলে রোগীর পেট কামড়ে পাতলা মলত্যাগ হয়। এটি অত্যন্ত অস্বস্তিকর।
তাছাড়া অবিলম্বে যদি এর চিকিৎসা না হয়, তাহলে রোগীর শারীরিক অবস্থা গুরুতর হতে পারে। পেট খারাপের কয়েকটি সেরা ঘরোয়া প্রতিকার হল - শরীরকে রিহাইড্রেট করা, নির্দিষ্ট কিছু খাদ্য গ্রহণ করা, উচ্চ ফ্যাটযুক্ত, ভাজা ও মশলাদার খাবার, কৃত্রিম মিষ্টিজাতীয় খাবার, ফাস্টফুড এবং জাঙ্ক ফুডের মতো বিভিন্ন খাবার গ্রহণ এড়িয়ে চলা।
পেট ব্যাথা কমানোর ঘরোয়া প্রতিকার
২০২১ সালে দ্বিতীয় সবচেয়ে বেশি অনুসন্ধান করা ঘরোয়া প্রতিকারটি হল, পেট ব্যথা উপশমের ঘরোয়া প্রতিকার। পেট ব্যাথা হওয়া মাত্রই যে ওষুধ খেতে হবে, তা কিন্তু নয়। কিছু ঘরোয়া প্রতিকার আছে, যা পেট ব্যথার সমস্যা দূর করতে দুর্দান্ত কার্যকর।
পেট ব্যাথার সমস্যার উপশমের জন্য ব্যবহৃত জনপ্রিয় ঘরোয়া প্রতিকারগুলো হল - দই খাওয়া, দুধ পান করা, মশলাদার খাবার এড়ানো, আদা চা পান করা, ফাইবারযুক্ত খাবারের বেশি করে গ্রহণ, গ্যাস উৎপাদনকারী সবজি এড়ানো, ক্যামোমাইল চা পান করা, পিপারমিন্ট এবং অন্যান্য কয়েকটি পানীয়ের সেবন।
জ্বর নিরাময়ের ঘরোয়া প্রতিকার
জ্বরের ক্ষেত্রে একজন ব্যক্তির শরীরের তাপমাত্রা, স্বাভাবিকের থেকে বেশি বৃদ্ধি পায়। জ্বর হওয়া খুবই সাধারণ ব্যাপার। তবে করোনাকালে জ্বর নিয়ে সকলের মনেই আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। জ্বরের ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন, অন্যথায় গুরুতর স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে।
জ্বর নিরাময়ের চিকিৎসার ক্ষেত্রে যে সকল ঘরোয়া প্রতিকারগুলি সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে, সেগুলি হল- ভালোভাবে বিশ্রাম নেওয়া, প্রচুর পরিমাণে পানি এবং তরল পান করা, প্রয়োজন অনুসারে ঠাণ্ডা কিংবা গরম শেক দেওয়া।
দাঁতের যন্ত্রণা উপশমের ঘরোয়া প্রতিকার
পরবর্তী যে ঘরোয়া প্রতিকারটি সবচেয়ে বেশি গুগলে অনুসন্ধান করা হয়েছে, তা হল দাঁতের যন্ত্রণা উপশমের ঘরোয়া প্রতিকার। দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে, প্রথমেই অস্বস্তির মূল কারণ খুঁজে বের করে তারপর যথাযথ চিকিৎসা করা উচিত।
সামান্য দাঁতের যন্ত্রণা হলে লবণ পানিতে কুলকুচি করা, ঠাণ্ডা সেক দেওয়া, পিপারমিন্ট টি ব্যাগের ব্যবহার, রসুন, ভ্যানিলার নির্যাস, লবঙ্গ, হুইট গ্রাস কিংবা পেয়ারা পাতার মতো ঘরোয়া প্রতিকারগুলি ট্রাই করতে পারেন। তবে দাঁতের যদি বড়োসড়ো কোনও সমস্যা দেখা দেয়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
পাইলসের ঘরোয়া প্রতিকার
পাইলসের সমস্যা কিন্তু খুবই কষ্টকর। ব্যথা হওয়ার পাশাপাশি, ফুলে যাওয়া, চুলকানো কিংবা রক্তপাত হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। ২০২১ সালের অন্যতম সর্বাধিক অনুসন্ধান করা ঘরোয়া প্রতিকারটি হল, পাইলসের ঘরোয়া প্রতিকার।
এই অনুসন্ধানের জন্য গুগলে শীর্ষ সুপারিশগুলি হল- ডাল, গোটা শস্য, ব্রকোলি, শসা, তরমুজ, নাশপাতি, আপেল, রাস্পবেরি, কলা এবং আরও অন্যান্য খাদ্য সামগ্রীর গ্রহণ।
পেটের গ্যাসের ঘরোয়া প্রতিকার
২০২১ সালের এই অনুসন্ধানের তালিকার অন্যতম হল, পেটের গ্যাসের সমস্যা উপশমের ঘরোয়া প্রতিকার। গ্যাসের বুদবুদ ভিতরে আটকে গেলে অসহ্য ব্যথা হয়। গ্যাসের সমস্যা, শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এর থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধের পরিবর্তে ঘরোয়া প্রতিকার বেছে নিতে পছন্দ করেছেন।
এক্ষেত্রে শীর্ষ সুপারিশগুলি হল হাঁটাচলা করা, যোগ ব্যায়াম করা, নন-কার্বনেটেড পানীয়ের সেবন, কয়েকটি ভেষজ এবং অ্যাপেল সিডার ভিনেগার পান করা, প্রভৃতি।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- এবার এমি জিতলেন যারা
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
















