৩ ক্যামেরার অ্যাপল আইফোন-১১, থাকছে কী কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৬ ১১ সেপ্টেম্বর ২০১৯
ফোল্ডএবল ফিচার এনে স্যামসাং মোবাইল ফোনের দাম নিয়ে গেছে প্রায় দু’হাজার ডলারে, সেখানে স্রেফ ৬৯৯ ডলার থেকে নতুন প্রিমিয়াম ফোন বেচবে অ্যাপল।
কিছুদিন ধরেই স্মার্টফোনের বাজারে নিয়ামক ফিচার একাধিক ক্যামেরার সমম্বয় এবং ভাঁজ করা যায় এমন পর্দা। নতুন আইফোনেও দুটি মডেলে দেখা যাচ্ছে তিনটি ক্যামেরার ফিচার যোগ হয়েছে। তবে অ্যাপল সম্ভবত বাজীর ঘোড়া হিসেবে পর্দার মাপে নজর না দিয়ে ফোনের দামে চমক দেখালো।
অ্যাপলের ইভেন্ট মানেই প্রযুক্তির সর্বশেষ আপডেট এবং ফিচারের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেয়া। তারই ধারাবাহিকতায় নতুন আইপ্যাড, আইফোন এবং ওয়াচ অবমুক্ত করেছে অ্যাপল। তবে স্মার্টফোনে তিন ক্যামেরা সেটআপের দিক দিয়ে হয়ত অ্যাপল পিছিয়ে। কিন্তু আইফোন-১১ প্রো’র তিন ক্যামেরা সেটআপের হাই কোয়ালিটি পারফরমেন্স আইফোন প্রেমীদের হতাশ করবে না।
কী কী থাকছে আইফোন -১১ প্রো এবং প্রো ম্যাক্সে :
ডিসপ্লে
আইফোন-১১ প্রো তে ৫.৮ এবং প্রো ম্যাক্সে ৬.৫ বড় পর্দার ‘সুপার রেটিনা এক্সডিআর’ ওএলিডি ডিসপ্লে রয়েছে। ফোনের পেছনে জুড়ে থাকছে নতুন ম্যাট ফিনিশিং ব্যাক প্যানেল। যা ধুলাবালি থেকে অক্ষত রাখবে আপনার আইফোনের সৌন্দর্যকে।
ক্যামেরা
নতুন আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সের ব্যাক প্যানেলে দেখা যাবে বহুল আলোচিত ট্রিপল ক্যামেরা সেটআপ। যা শুরু থেকেই অনেক প্রযুক্তি বিষয়ক সাইটে দৃষ্টিকটু ক্যামেরা বাম্প বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু অ্যাপল তাদের আইফোনে উন্নত প্রযুক্তির শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজারদের দিতে পেরে সন্তুষ্ট।
তিনটি লেন্সের মধ্যে ১টি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, টেলিফোটো এবং ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। যা দিয়ে পেশাদার ভিত্তিক ফটোগ্রাফি এবং ভিডিও ধারণ করা যাবে। এছাড়া 4k রেজুলেশনে ৬০ ফ্রেম পার সেকেন্ড ভিডিও ধারণ করা যাবে।
এছাড়াও ক্যামেরা ফিচারের মধ্যে রয়েছে, প্রফেশনাল কালার গ্রেডিং, অটো ফোকাস, টেম্পারেচার এবং ৪ক্স অপটিক্যাল জুম।
সিনেম্যাটিক স্ট্যাবলাইজেশন
ভিডিও ধারণে কাঁপুনি রোধে ব্যবহার করা হয়েছে ‘সিনেম্যাটিক স্ট্যাবলাইজেশন’ প্রযুক্তি। ভিডিও এডিটিং করার জন্য অ্যাপলের বিল্ট-ইন অ্যাডভান্সড ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে।
আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সের বিশেষত্ব
অ্যাপল দাবি করছে, এই দুটি ডিভাইসে কম ব্যাটারি লাইফ খরচ করে বিশেষ ভাবে দ্রুত গতির পারফরমেন্স নিশ্চিত করা হয়েছে। যা এ পর্যন্ত অন্য কোনো স্মার্টফোন পারেনি। এছাড়া আইফোন প্রো আইফোন এক্সেএস থেকে ৫ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ দেবে।
এ ১৩ বায়োনিক চিপসেট
স্মার্টফোন জগতে দ্রুতগতির পারফরমেন্স এবং শক্তিশালী সিপিইউ / জিপিউ কার্যক্ষমতা বৃদ্ধি করতে নতুন আইফোনে এ১৩ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।
আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সে ম্যাশিন লার্নিং প্রসেস ৬ গুণ দ্রুতগতিতে সম্পন্ন করতে পারবে।
শক্তিশালী এ ১৩ বায়োনিক চিপসেট প্রতি সেকেন্ডে ১ ট্রিলিয়নের বেশি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। যা এ পর্যন্ত অন্য কোনো স্মার্টফোন পারেনি। এক কথায় আধুনিক ফিচার এবং সবচেয়ে দ্রুতগতির পারফরমেন্স নিশ্চিত করবে নতুন আইফোন। আর লো পাওয়ার ডিজাইন প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করা হবে।
দাম
আসছে শুক্রবার থেকে আইফোন প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা এবং ২০ সেপ্টেম্বর থেকে বাজারে দেখা মিলবে নতুন আইফোন। আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সের বাজারমূল্য যথাক্রমে ৯৯৯ এবং ১০৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় যথাক্রমে ৫৮ হাজার ৯৫২ এবং ৯২ হাজার ৬৮৭ টাকা।
অক্টোবরের শুরুর দিকেই আইফোন ১১ প্রো ও ১১ প্রো ম্যাক্স হ্যান্ডসেট দুটি বাংলাদেশের বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

