ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৮১৮

৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন বিএনপি নেতা সালাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ১৭ অক্টোবর ২০১৯  

ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ডলার পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি কোটি টাকা।
২০১৬ সালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পরিচিত এক বাংলাদেশির বাসা যান সালাম। ওই সময় বেসমেন্টে প্রবেশের সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ পায়ে প্রচণ্ড ব্যাথা পান। সঙ্গে সঙ্গে নিকটস্থ ম্যাথডিস্ট হাসপাতালে ভর্তি হন। সেখানে দু’সপ্তাহ থাকতে হয় তাকে। 
এরপর আরও কিছুদিন চিকিৎসা নিতে হয় সালামকে। সেই দুর্ঘটনার জন্য ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেন তিনি। টানা ৩ বছর লড়াইয়ের পর মামলায় জিতলেন বিএনপির এ নেতা। তার পক্ষে রায় দিয়েছেন স্থানীয় আদালত। 
এ মামলা পরিচালনা করেন এটর্নি পেরী ডি সিলভার। ২ অক্টোবর চেক পান তিনি। পরে সালামের কাছে তা হস্তান্তর করা হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর