৯৫তম অস্কার: পুরস্কার জিতলেন যারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৮ ১৩ মার্চ ২০২৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হয়েছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। সেখানে জড়ো হয়েছিলেন হলিউডসহ বিনোদন জগতের নামি-দামি সব তারকা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন জগতের সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, পরিচালকসহ সংশ্লিষ্ট সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখে নেওয়া যাক এবারের একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন কারা—
সেরা অ্যানিমেটেড ছবি
মেক্সিকান ছবি নির্মাতা গুইলারমো দেল তোরোর অ্যানিমেশন ছবি পিনোচ্চিও সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার জিতেছে।
সেরা পার্শ্ব অভিনেতা
এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতানিমিজ-আমেরিকান অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনিত হয়েছিলেন তিনি। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স সিনেমাতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি এ পুরষ্কার।
সেরা পার্শ্ব অভিনেত্রী
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ছবিতে দুর্দান্ত অভিনয় করার সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ান সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী দু’টি পুরস্কারই পেলেন একই সিনেমায় কাজ করা দুই শিল্পী।
স্বল্পদৈর্ঘ্যের সেরা লাইভ অ্যাকশন
এ ক্যাটাগরিতে এবার পুরস্কার জিতে নিয়েছেন টম ব্রাকলে এবং রস হোয়াইটের স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘অ্যান আইরিশ গুডবাই।’
সেরা ডকুমেন্টারি ছবি
রাশিয়ার বিরোধীদলীয় জেলবন্দি নেতা অ্যালেক্সি নাভালনিকে তৈরি করা ডকুমেন্টারি নাভালনি সেরা ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। বর্তমানে তিনি জেলবন্দি থাকায় অস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনা।
সেরা সিনেমাটোগ্রাফি
সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট।’ ১৯২৯ সালে এরিখ মারিয়া যুদ্ধবিরোধী এ বিখ্যাত উপন্যাসটি লিখেন। এর ওপর সিনেমাটোগ্রাফি তৈরি করেছেন জেমস ফ্রেন্ড। এই উপন্যাস এবং সিনেমোটাগ্রাফিটি প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার ওপর লেখা ও তৈরি করা হয়েছে।
সেরা মেকাপ আর্টিস্ট
দ্য হোয়াল ছবিতে অসাধারণ কাজ করার সুবাদে সেরা মেকাপ আর্টিস্টের পুরস্কার জিতেছেন আদ্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যান্নিমারি ব্র্যাডলি। দ্য হোয়াল ছবিতে অভিনেতা ব্র্যান্ডস জেমস ফ্রেজার একজন ইংরেজি শিক্ষকের অভিনয় করেন। তাকে সুন্দরভাবে উপস্থাপন করতে মেকাপ আর্টিস্টরা কঠোর পরিশ্রম করেন।
সেরা আন্তর্জাতিক ছবি
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছেন ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টান ফ্রন্ট’ ছবিটি। সেরা সিনেমাটোগ্রাফির পর এটি সেরা আন্তর্জাতিক ছবির খেতাব পেয়েছে।
স্বল্পদৈর্ঘ্যের সেরা ডকুমেন্টারি
ভারতে মা হারানো একটি হাতি শাবককে আদিবাসী সম্প্রদায়ের দু’জন মানুষ বড় করে তুলছেন— এ ঘটনার ওপর তৈরি করা ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপার্স’ এবারের অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যের ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। এটি তৈরি করেছেন কার্তিকী গনসালভেস এবং গুনেত মঙ্গা। তারা এ পুরস্কারটি পুরো ভারতকে উৎস্বর্গ করেছেন।
সেরা এনিমেটেড শর্ট ফিল্ম
দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স নামের এনিমেশন ছবি জিতেছে সেরা এনিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার। ছবিটি তৈরি করেছেন চার্লি ম্যাকাসি এবং ম্যাথু ফ্রিউড
সেরা ভিজ্যুয়াল এফেক্ট পুরস্কার জিতল অ্যভাটার: দ্য ওয়ে অব ওয়াটার
ছবিনির্মাতা জেমস ক্যামেরুনের ব্লকবাস্টার ছবি অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার এবারের অস্কারে প্রথম পুরস্কার পেয়েছে। ছবিটি সেরা ভিজ্যুয়াল এফেক্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম পুরস্কার ঘরে তুলেছে।
অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারও পেল এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তৃতীয় পুরস্কার পেয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। সেরা পার্শ্ব অভিনেতা এবং পার্শ্ব অভিনেত্রীর পর অরিজিনাল স্ক্রিনপ্লের পুরস্কারও জিতেছে ছবিটি।
অরিজিনাল স্ক্রিনপ্লে হলো এমন একটি গল্প যা আগে কখনো লেখা হয়নি বা কোনো গল্প বা উপন্যাস থেকে সাহায্য নেওয়া হয়নি। সম্পূর্ণ নতুন ধারণা ও গল্পকে অর্জিনাল স্ক্রিনপ্লে বলা হয়।
সেরা স্ক্রিন পুরস্কার
এ ক্যাটাগরিতেও পুরস্কার জিতে নিয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা
দ্য হোয়াল ছবির আমেরিকান-কানাডিয়ান অভিনেতা ব্র্যান্ডন ফ্রেজার এবারের অস্কারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। রুপালি জগতে নিজের প্রত্যাবর্তনটা অস্কার পুরস্কার জিতে রাঙালেন এ অভিনেতা।
সেরা অভিনেত্রী
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স আবারও জিতল পুরস্কার। এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সিনেমাটির অভিনেত্রী মিশেল ইয়োহ।
সেরা ছবি
ধারণা করা হচ্ছিল সেরা ছবির পুরস্কারও জিতবে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। যেটি ভাবা হয়েছিল সেটিই সত্যি হলো। আজকের রাতের সর্বশেষ পুরস্কারটিও গেল তাদের ঝুলিতে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



