ঢাকা, ০৭ নভেম্বর শনিবার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

সৃজিতের সঙ্গে এবার ঢাকার পরীমনি!

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি এখন ঢাকার জামাই। মিথিলাকে বিয়ে করার পর থেকে ঢাকায় আসা-যাওয়া বেড়েছে এ পরিচালকের। ঢাকাই শোবিজের তারকাদের নিয়ে বাড়ছে কাজের পরিকল্পনাও। তার বাস্তবায়নও দেখা গেলো সম্প্রতি। 

১২:৩৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

আকাশে উড়ে সোফায় বসে টিভি দেখছেন তিনি!

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে প্রায় সব দেশই ভ্রমণে বিধি নিষেধ আরোপ করেছে।

১২:২৭ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

শিগগির প্রাইমারিতে ৪০ হাজার শিক্ষক নিয়োগ

প্রাথমিক বিদ্যালয়ে বড় আকারের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সারাদেশে ২৬ হাজার প্রাক-প্রাথমিক ও ১৪ হাজার সহকারী মিলে মোট ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বরে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

১২:২৩ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে আজ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১২:১৪ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

লাফিয়ে বাড়ছে সংক্রমণ: তাজমহল খুলছে না

করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ার কারণে সোমবার থেকে তাজমহল সহ আগ্রার ঐতিহাসিক সৌধগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুই দিন আগেই জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের  আওতায় থাকা ঐতিহাসিক সৌধগুলি সাধারণের জন্য ৬ জুলাই থেকে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।

১২:১১ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

 এবার চীনে দেখা দিল প্লেগ: মহামারির আশঙ্কা

করোনা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে চীন। এবার উত্তর চীনে বুবোনিক প্লেগ রোগ ছড়িয়ে পড়ার ঘটনা সামনে এসেছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে এই রোগ মহামারির আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্লেগ দেখা দেওয়ায় রবিবার সতর্কবার্তা জারি করেছে চীন সরকার।

১২:০৫ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার

বিদেশফেরত ২১৯ বাংলাদেশি কারাগারে

দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকাবস্থায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করায় কুয়েত, কাতার ও বাহরাইন প্রবাসী ২১৯ বাংলাদেশিকে আজ কারাগারে পাঠানো হয়েছে।

০৯:২১ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

বগুড়া-১ যশোর-৬ উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি

করোনা পরিস্থিতিতে আসন্ন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. শায়রুল কবির খান এ তথ্য জানান।

০৯:১৬ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

করোনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার মারা গেছেন।

রোববার দুপুরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরুল আনোয়ারের মৃত্যু হয় বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

০৯:০৯ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

করোনায় ৫৫ জনের প্রাণহানি: মৃতের সংখ্যা ছাড়াল ২ হাজার 

মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭৩৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে।

০৩:০৭ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

মানসিক স্বাস্থ্যের জন্য দরকার শারীরিক সংস্পর্শ

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে অজানা নতুন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ে। কোনো প্রতিষেধক এবং ওষুধ না থাকায় এর সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয় সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর।

০১:৫২ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

জার্মান কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

বায়ার লেভারকুজেনকে হারিয়ে জার্মান কাপের শিরোপায় নিজেদের নাম লেখালো বায়ার্ন মিউনিখ। বার্লিনে শনিবারের শিরোপা লড়াইয়ে ৪-২ গোলে জিতেছে বায়ার্ন। কয়েকদিন আগে টানা অষ্টমবারের মতো বুন্ডেসলিগার শিরোপা ঘরে তুলেছে দলটি।

০১:৪৮ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

সেই অদ্ভুত সুন্দর দ্বীপ দখলের প্রস্তাব

সোমালিয়াকে ইয়েমেনের সেই অদ্ভুত সুন্দর দ্বীপ দখল করার প্রস্তাব দিল আরব আমিরাত! অদ্ভুত গাছপালার কারণে এই দ্বীপকে ভিনগ্রহবাসীদের দ্বীপ বা ‘এলিয়েন দ্বীপ’ বলা হয়ে থাকে।

 

০১:৪৫ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

একটু সচেতন হলেই টাকা নিরাপদ 

সময়টা খুব বেশি দূরে নয়। যখন এ দেশের কোটি কোটি মানুষ ব্যাংকিং সেবার বাইরে ছিল। হঠাৎ করেই যাপিতজীবনে নতুন সেবা এলো। বলা যায় বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ ছিল যেন এ দেশের সব মানুষ ব্যাংকিং সেবার সুযোগ নিতে পারে।

০১:৪১ পিএম, ৫ জুলাই ২০২০ রোববার

করোনা যুদ্ধে শহীদ জননীর সন্তানের গীতিকা

সন্মিলিত সামরিক হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা যেদিন মায়ের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে দিলেন, সেদিন আমার যুদ্ধ নতুন করে শুরু হল।

০৯:৫১ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

সোনা দিয়ে বানানো মাস্ক : খরচ ২ লাখ ৮৯ হাজার রুপি

কোভিড-১৯ মহামারীর মধ্যে বিশ্বজুড়ে দেখা দিলছে নানা রং-ঢংয়ের মাস্ক। এবার এই ভিড়ে সোনা দিয়ে বানানো মাস্ক নিয়ে হাজির হলেন একজন ভারতীয়।

০৯:১৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

বগুড়া-১ ও যশোর-৬ আসনে ভোট ১৪ জুলাই

বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। শনিবার  নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান ।

 

০৯:১১ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের হুমকি

ইন্টারনেট খাতে ভ্যাট জটিলতার সমাধান না হলে সারাদেশে কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধের হুমকি দিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

মহামারীকালে যখন ভার্চুয়াল যোগাযোগের জন্য ইন্টারনেটে মানুষের নির্ভরতা অনেক বেড়েছে, তখন ব্রডব্যান্ড সেবাদাতারা শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হুমকি দিল।

০৯:১০ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর-মালয়েশিয়া ফ্লাইট স্থগিত

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

০৩:২৯ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

করোনা শনাক্ত ৩২৮৮ জন: মোট মৃত্যু ১৯৯৭


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৮৮ জন । ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। 

০৩:১৯ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

আসিফের বিরুদ্ধে মুন্নির মামলা

গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। 

০৩:১৪ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

করোনায় পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)। 

শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

০৩:০৭ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

মোদির সফরের পর লাদাখে  ১৫ হাজার সেনা মোতায়েন 

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের সংখ্যা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চীন। ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন করে চলেছে। লাদাখে একসঙ্গে এত সেনা মোতায়েন অতীতে কখনও করেনি ভারত। চীনকে বার্তা পাঠাতে শুক্রবার লাদাখে আরও এক ডিভিশন সেনা মোতায়েন হয়েছে।

০৩:০৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার