ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

আম্ফানের ক্ষত না শুকাতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

আম্ফানের ক্ষত না শুকাতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

০৩:২৩ পিএম, ১ জুন ২০২০ সোমবার

ভালোবাসার মানুষকে বিয়ে : মেয়েকে হত্যা করলেন বাবা

ইরানে ভালোবাসার মানুষকে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়েকে হত্যা করলেন বাবা।

০১:৪৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার

করোনা মহামারির মধ্যেই পঙ্গপালের হানা

বিপর্যস্ত ভারত ও পাকিস্তান

পঙ্গপালের বিশাল ঝাঁক ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালিয়েছে করোনাভাইরাস মহামারির মধ্যেই।  ফসলখেকোেএ পঙ্গপালের হানায় বিপর্যস্ত ভারত ও পাকিস্তান। 

০১:৩৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার

ভয়ে বাঙ্কারে লুকিয়েছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাণ হারানোর ভয়ে সিক্রেট সার্ভিসের সহায়তায় হোয়াইট হাউসের ভেতরেই বাঙ্কারে লুকিয়েছিলেন। মার্কিন যুবক জর্জ ফ্লয়েড খুন হওয়ার ঘটনায় দেশব্যাপী বিক্ষোভের মধ্যে গত শুক্রবার তিনি ভয়ে বাঙ্কারে লুকিয়েছিলেন। 

০৯:৩৭ এএম, ১ জুন ২০২০ সোমবার

রাইডশেয়ার আপাতত বন্ধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহনের সাথে অ্যাপভিত্তিক পরিবহন সেবা বা রাইডশেয়ারও বন্ধ রয়েছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় পর সোমবার থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

০৯:৩৪ এএম, ১ জুন ২০২০ সোমবার

পপির অনুরোধ: কাজ ছাড়া ঘর থেকে বের হবেন না

জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি ২৫ বছর পর গ্রামের বাড়ি খুলনায় ঈদ করেছেন। কারণ করোনাভাইরাসের প্রাদুুর্ভাবের আগে গ্রামের বাড়িতে গিয়ে আর ঢাকা ফিরতে পারেননি তিনি। ঢাকায় ঈদ করা হলে অনেককেই পপির সালামি দিতে হয়। নিজে সালামি চাওয়ার মতো তেমন কেউ থাকে না।

০৯:৩১ এএম, ১ জুন ২০২০ সোমবার

করোনাভাইরাসে ঢাবি অধ্যাপকের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শাকিল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া .... রাজিউন)। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

 

০৯:২৬ এএম, ১ জুন ২০২০ সোমবার

এসএসসিতে এগিয়ে মেয়েরা

 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। যা গত বছর ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এ বছর সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। গেল বছরের চেয়ে এবার ৩০ হাজার ৩০৪ শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পেয়েছে। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা।

০৯:২৪ এএম, ১ জুন ২০২০ সোমবার

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাকালীন সম‌য়ে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।  রোববার দুপ‌রে এসংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।

০৪:২১ পিএম, ৩১ মে ২০২০ রোববার

অফিস খোলার প্রথম দিনেই করোনায় রেকর্ড ৪০ জনের মৃত্যু

৬৬ দিনের সাধারণ ছুটির শেষে অফিস খোলার প্রথম দিনেই করোনা মহামারীতে রেকর্ড ৪০ জনের মৃত্যু খবর দিল স্বাস্থ্য অধিদফতর।

০৪:০৪ পিএম, ৩১ মে ২০২০ রোববার

পাসের হারে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫ বেশি ঢাকায়

এসএসসি ও সমমানের পরীক্ষার টানা অষ্টমবার পাসের হারে শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা; জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এবারও শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী দীপু মনি রোবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

০৩:৪৩ পিএম, ৩১ মে ২০২০ রোববার

তিন মাস পর মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চলতি আসর ফের শুরু হচ্ছে আগামী ১৭ জুন। প্রায় তিন মাস স্থগিত থাকার পর পুনরায় শুরুর প্রথম ম্যাচেই গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে আর্সেনালের। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড।

০৯:৩৯ এএম, ৩১ মে ২০২০ রোববার

করোনাভাইরাসের উৎস তৃতীয় প্রজাতির কোনো প্রাণী!

মানুষের শরীরে সংক্রমণের আগে নভেল করোনাভাইরাস বাদুড় ও বনরুইয়ের শরীরে কিছু সময় বাস করেছে। ভাইরাসটির জেনেটিক্সের গভীর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন গবেষকরা। তবে তারা বলেছেন, মহামারীটির জন্য এখনই বনরুইকে দায়ী করা উচিত হবে না। কারণ কভিড-১৯ মানুষের দেহে সংক্রমণের আগে সম্ভবত এটা তৃতীয় আরেকটি প্রজাতির দেহে বাস করেছে।

০৯:৩২ এএম, ৩১ মে ২০২০ রোববার

যেভাবে জানা যাবে এসএসসির ফল

বরাবরের মত এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। 

০৯:২৮ এএম, ৩১ মে ২০২০ রোববার

প্রয়োজনে আবারো সাধারণ ছুটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারণ ছুটি শেষ হয়েছে গতকাল। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ জুন পর্যন্ত অফিসে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। তবে এ সময়ে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়লে আবার কঠোরভাবে সাধারণ ছুটি দেয়া হবে। 

০৯:০৮ এএম, ৩১ মে ২০২০ রোববার

করোনা মরদেহ দাফন: কাউন্সিলর খোরশেদ নিজেই আক্রান্ত

৬১টি করোনা মরদেহ দাফন করে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ  নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি করোনাভাইরাসে আক্রান্তসহ সাধারণভাবে মারা যাওয়া মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে এসে দেশ-বিদেশে আলোচিত হন। স্ত্রীর পর এবার তিনি করোনায় আক্রান্ত হন।

০৯:৪২ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

১৯১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

দেশের তৈরি পোশাক খাতের ৯০টি কারখানায় ১৯১ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিজিএমইএর ১০৫ জন, বিকেএমইএ’র ৫৭ জন, ইপিজেডগুলোতে ১৪ জন ও অন্যান্য পোশাক কারখানায় ১৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। শিল্প পুলিশ ও পোশাক খাত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

০৯:৩৯ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

ভারতে লকডাউন একমাস বাড়ল 

ভারতে পঞ্চম দফায় আরও একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। শনিবার  ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

 ৩০ মে থেকে ঘোষিত লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। তবে তার পর লকডাউন আর বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

০৯:৩৭ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

নন্দীগ্রামে মানববন্ধন করা নিয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার নন্দীগ্রামে ৩০ শে মে ১নং বুড়ইল ইউনিয়নের  চাপিলাপাড়া আশ্রয়ন প্রকল্পের পুকুড় নিয়ে নন্দীগ্রাম স্থানীয় বাসস্ট্যান্ডে যে মানবন্ধন হয়েছে তার প্রতিবাদে বিকাল ৪ টায় চাপিলা পাড়া গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

০৮:৫৫ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

সিরাজগঞ্জে দুই মাদক কারবারী গ্রেফতার

গত শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সদর থানার কান্দাপাড়া গ্রামে  অভিযান করে দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

০৬:৪৮ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

করোনা কেড়ে নিল আরো ২৮ প্রাণ: শনাক্ত ১৭৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৮ জন প্রাণ হারালেন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৬১০ জনের মৃত্যু ঘটল। 

 

০২:৪৭ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

করোনা পরিস্থিতির মধ্যে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

 

০২:৪০ পিএম, ৩০ মে ২০২০ শনিবার

টিকিট অনলাইনে: রোববার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

করোনা মহামারীর কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে সীমিত পরিসরে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার থেকে ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে বিভিন্ন রুটে। তবে ট্রেনের সব টিকিট অনলাইন বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

০২:৩৭ পিএম, ৩০ মে ২০২০ শনিবার