প্রণোদনার টাকা গরীবের পকেট কেটে আদায় করবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:২৮ ১ জুন ২০২০
করোনাকালে বিশ্বের অনেক দেশে সরকারি ভর্তুকি দেয়া হচ্ছে। তাই প্রয়োজনে বাস সেক্টরে সরকারি ভর্তুকি দিন। তবুও গরীবের বাহন বাসের ভাড়া বাড়াবেন না। দয়া করে, বাসমালিকদের প্রণোদনার টাকা গরীবের পকেট কেটে আদায় করবেন না। করোনা সংকটকালে যাত্রীদের জিম্মি করে বাস ভাড়া বৃদ্ধি মানবাধিকার পরিপন্থী ও চরম বৈষম্যমূলক।
একই দেশে বড়লোকের বাহন বিমানের ভাড়া বাড়েনি। রেলের ভাড়াও বাড়েনি। অথচ বিমান ও রেল, এ দুটোই অর্ধেক যাত্রী বহন করছে। তাহলে বাস ভাড়া বাড়লো কেন? আর এদিকে প্রাইভেট কারের যাতায়াত খরচও বাড়েনি।
কিন্তু বেড়ে গেছে গরীবের বাহন বাসের ভাড়া। একই সেক্টরে রাষ্ট্রীয় পলিসিতে গরীব বড়লোকের জন্য দুরকম আইন হতে পারেনা। এটা সরাসরি রাষ্ট্রীয় বৈষম্য। আইনের দৃষ্টিতে সমতার নীতির পরিপন্থী।
অথচ আমাদের গরীবের প্রতিনিধি সরকারি মন্ত্রণালয়ের কোন সাহসই নাই বাসমালিকদের ভাড়া বৃদ্ধির সুপারিশ প্রত্যাখ্যান করার। মালিকদের যুক্তি, যাত্রী কম নিলে ভাড়া বাড়াতে হবে। ভালো কথা। তাহলে যাত্রী বেশী উঠালে, সরকারের উচিত যাত্রীদের স্বাস্থ্যঝুঁকির উপর সংশ্লিষ্ট বাসমালিকদের কাছ থেকে যাত্রী প্রতি ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আদায়ের প্রজ্ঞাপন জারি করা। এখন প্রায় সবার মোবাইলেই ক্যামেরা আছে। অর্ধেকের বেশি যাত্রী উঠালেই তা ধারণ করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়া। এরপর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাসমালিকের কাছ থেকে যাত্রী প্রতি ১ লক্ষ টাকা করে স্বাস্থ্যঝুঁকির ক্ষতিপূরণ আদায় করবে। সাথে সংশ্লিষ্ট বাস কোম্পানির পারমিটও বাতিল হবে। দুপক্ষই তাহলে সমান অধিকার পাক।
গণপরিবহন হওয়ার কথা জনগণের প্রতিষ্ঠান। অথচ আপনারা গণপরিবহনকে রাজনৈতিক ছত্রছায়া, পেশি-শক্তি, মানুষ পিষে মারা ও চাঁদাবাজির দানবে পরিণত করলেন। বেশির ভাগ বাসমালিকই প্রভাবশালী রাজনৈতিক নেতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও বেনামীতে এগুলোর মালিক। তাই তারা সবাই আইন-কানুন ও সব কিছুর ঊর্ধ্বে। তাই করোনার মহামারিতে তারা নিজেরাই বাস ভাড়া নির্ধারণ করে দেয়। আর প্রবল ক্ষমতাধর সরকার বাহাদুর শুধু বাসমালিকদের ভাড়া বৃদ্ধির সুপারিশটা বাস্তবায়ন করে।
ডক্টর তুহিন মালিক
আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম

