আবু ত্বহার ‘শোধরানোর’ আশা না থাকায় ফেসবুকে আক্ষেপ স্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৬ ১২ অক্টোবর ২০২৫
ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ স্বামীর বিরুদ্ধে ‘গোপন প্রেমের’ অভিযোগ তুলেছেন আবারও। এর আগে এক এয়ার হোস্টেসের সঙ্গে প্রেমের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিলেও পরে তা মুছে ফেলেছিলেন তিনি। কিন্তু স্বামীর আচরণে কোনো পরিবর্তন না আসায় শনিবার পুরোনো সেই স্ট্যাটাসটিই নতুন করে পোস্ট করে নিজের আক্ষেপের কথা জানান সারাহ।
ডিলিট করে দেওয়া পোস্টটি পুনরায় শেয়ার করে তিনি লেখেন, “এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিরাও মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ আবু ত্বহা মোহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ জীবনের প্রিয়তমা, বর্তমান এয়ার হোস্টেসের।”
তিনি আরও লেখেন, “তখন উস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন। তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি। এখন আবার জারিন জেবিন নামক ভদ্রমহিলা ডেসপারেটলি আপনাদের উস্তাদকে চাচ্ছেন।”
স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে সারাহ লেখেন, “পুরাতন প্রেম নতুন রূপে, একটু বেশিই ফিলিংসে ডুবেছেন। তারা নিয়মিত চ্যাট বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘণ্টার পর ঘণ্টা তার যিন্নুরাইন সেন্টারে বসে ফোনে কথা বলছেন। আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন এবং সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন।”
নিজের টাকায় গড়া প্রতিষ্ঠান নিয়েও অভিযোগ তোলেন সারাহ। তিনি বলেন, “আপনাদের দেওয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সঙ্গে একান্তে দেখা করার কারখানা। নারী পুরুষ একসঙ্গে ক্লাস নেওয়া, যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে, অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন।”
একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে তিনি বলেন, “এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে যুক্ত হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ের সঙ্গেও তিনি সম্পর্কে জড়ান। মেয়েটি তাদের কোনো এক ওমরাহ প্রতিযোগিতার শিক্ষার্থী ছিল এবং আলেমাও। আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে, তাকে নিয়ে দ্বীনের কাজ করবে, বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে।”
তিনি আরও যোগ করেন, “পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেল, তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে।”
এসব কারণে নিজের অনলাইন তালিম স্থগিত করার কথাও জানান সারাহ। তিনি বলেন, “আমাকে প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে এ বিষয়গুলোর সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য। অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তোহমত চাপিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো।”
পোস্টে অক্টোবরের প্রথম শনিবার অনলাইন তালিম করার কথা থাকলেও স্বামীর আচরণে পরিবর্তন না আসায় তিনি ফের ফেসবুকে সরব হয়েছেন বলে জানান।পোস্টটি পুনরায় শেয়ার করার কারণও তিনি মন্তব্য ঘরে ব্যাখ্যা করেছেন। সারাহ বলেন, “উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করার আস্ফালন তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন।” আক্রমণের শিকার হতে পারেন জানিয়ে তিনি আরও বলেন, “আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি। আমি আমার পরওয়া করি না। আমি স্বার্থান্বেষী, নেইম ফেইম বিলাসীও নই।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



