ইন্টারনেটে নতুন যন্ত্রণা বট ঠেকানোর যুদ্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৭ ৭ জুলাই ২০২৪
ওয়েবসাইটের নির্মাতাদের দাবি, বিভিন্ন এ আই কোম্পানি কেবল তাদের অনুমতি ছাড়াই যে তাদের তথ্য ব্যবহার করছে, তা না। বরং এটি ইন্টারনেটের কার্যকারিতাও কমিয়ে দিচ্ছে। স্ক্র্যাপারদের হাত থেকে নিজেদের লেখা সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে বেশ কয়েকটি বড় ওয়েবসাইট কোম্পানি।
এ বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে চলমান ও দৃশ্যত ক্রমবর্ধমান যুদ্ধের সর্বশেষ ফ্রন্ট বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। ওয়েবসাইটের বিভিন্ন লেখা থেকে লোকজন তথ্য পেয়ে থাকেন। আর বিভিন্ন এআই কোম্পানি এগুলোকেই নিজেদের নতুন বিভিন্ন টুল তৈরিতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়৷
কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান বেশ কয়েকটি কোম্পানিকে সামনে এনেছে, যারা নতুন ও স্মার্ট এআই প্রযুক্তির প্রশিক্ষণ দিতে চাইছে। তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সিস্টেমের জন্য বিশেষ করে চ্যাটজিপিটির মতো এআই বটের প্রশিক্ষণের জন্য অনেক বেশি পরিমাণ টেক্সটের প্রয়োজন পড়ে।
এতো টেক্সট কই পাওয়া যাবে? এর জবাব খুঁজতে কিছু এ আই কোম্পানি নজর দিয়েছে ওয়েবসাইট থেকে টেক্সট চুরি করার দিকে। এটি টেক্সটভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটের নির্মাতাদের একেবারেই খুশি করেনি। তাদের দাবি, বিভিন্ন এ আই কোম্পানি কেবল তাদের অনুমতি ছাড়াই যে তাদের তথ্য ব্যবহার করছে, তা না। বরং এটি ইন্টারনেটের কার্যকারিতাও কমিয়ে দিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক বারবারই ইঙ্গিত দিয়েছেন, এ ধরনের স্ক্র্যাপিং সিস্টেম ইন্টারনেটে অনেক বেশি পরিমাণে ট্রাফিক তৈরি করে। এক্স-এর মতো বিভিন্ন সাইট এইসব বট ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অবশ্য নিজেদের সাইটের বিভিন্ন সমস্যা আড়াল করতে এক্স এইসব বটের অজুহাত দেখাচ্ছে বলে অভিযোগও রয়েছে।
গত সপ্তাহে রেডিট অনেক ধরনের পরিবর্তন এনেছে, যা বিভিন্ন বটকে তাদের ওয়েবসাইট স্ক্র্যাপ করা্র হাত থেকে ব্লক করার চেষ্টা করেছে। কোম্পানিটি বলেছে, এক্ষেত্রে তারা আরও সীমাবদ্ধতা ব্যবহার করবে। পাশাপাশি অপরিচিত বিভিন্ন বটকেও কোম্পানিটি ব্লক করবে এবং এই ধরনের নানা সিস্টেমকে তাদের ওয়েবসাইট থেকে দূরে থাকার নির্দেশ দেবে।
কোম্পানিটি জানিয়েছে, এইসব নিয়ম সম্ভবত অন্যান্য স্বয়ংক্রিয় বিভিন্ন সিস্টেমকেও সীমিত করতে পারে, যেখানে স্বচ্ছতার জন্য এটি গুরুত্বপূর্ণ। যেমন– ইন্টারনেট আর্কাইভ, যা বিভিন্ন ওয়েব পেইজকে সংরক্ষণ করে। তবে কোম্পানিটি জোর দিয়ে বলেছে, গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন টুলে এখনও রেডিট-এর প্রবেশাধিকার থাকবে।
নতুন নিয়ম চালু করার সময় কোম্পানিটি বলেছিল, যারা রেডিট কনটেন্ট ব্যবহার করেন তাদের অবশ্যই আমাদের নীতিমালা মেনে চলতে হবে। যার মধ্যে রেডিটরদের সুরক্ষার নীতিমালাও রয়েছে। আমরা কাদের সঙ্গে কাজ করব সে বিষয়টি বাছাইয়ে আমরা খুঁতখুঁতে স্বভাবের।
এদিকে কিছু কোম্পানি বিভিন্ন এআই কোম্পানিকে তাদের বা তাদের ব্যবহারকারীদের ডেটাতে প্রবেশের জন্য চুক্তিবদ্ধ করেছে। ওপেনএআই ও গুগল উভয়ই রেডিটের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে যাতে তারা তাদের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমকে প্রশিক্ষণের জন্য তাদের ব্যবহারকারীদের নানা পোস্ট ব্যবহার করতে পারে।
অন্যন্য কোম্পানিও আইনি প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা নিয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস। এখন ইন্টারনেট অবকাঠামো কোম্পানি ‘ক্লাউডফ্লেয়ার’ একইরকমভাবে বিভিন্ন টুলের জন্য একটি সীমাদ্ধতা চালু করেছে। এমনকি তারা গ্রাহকদের বলেছে, এটি তাদের ‘এআই ইন্ডিপেনডেন্স’ ঘোষণা করার একটি উপায়। সব ক্লাউডফ্লেয়ার গ্রাহক ‘সব ধরনের এআই বট ব্লক’ করার জন্য একটি ‘ইজি বাটন’ পাবেন।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ




