ঈদের পর দেশের শেয়ারবাজারে বড় উত্থান
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৫ ২৫ এপ্রিল ২০২৩
ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (২৪ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান ঘটেছে। এদিন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এছাড়া সূচকও বেড়েছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচকের উত্থান হয়েছে। পাশাপাশি দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে অধিক সংখ্যক প্রতিষ্ঠান। এ নিয়ে ঈদের আগে ও পরে মিলিয়ে টানা ৬ কর্মদিবসে সূচক বাড়লো। তবে লেনদেন কিছুটা কমেছে।
সূচকের বড় উত্থানের সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে ৫ প্রতিষ্ঠান। সেই সীমার কাছাকাছি পৌঁছেছে ৭ প্রতিষ্ঠান। এতে বিনিয়োগকারীদের মাঝে হালকা স্বস্তি দেখা গেছে। তবে পুরোপুরি ফেরেনি। কারণ, এখনও অর্ধেকের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আবদ্ধ রয়েছে।
ফলে ডিএসইতে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দর কমেছে ৩৮টির। আর ২০২টির মূল্য অপরিবর্তিত আছে।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে তা ৬ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ্ ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ২১৩ পয়েন্টে রয়েছে।
দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৫২ লাখ টাকা। আগের কর্মদিবসের চেয়ে যা ৬ কোটি ২ লাখ টাকা কম।
এ বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। কোম্পানিটির ৫৬ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ৪১ কোটি ২৫ লাখ টাকার। ২৭ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন নিয়ে তৃতীয় জায়গায় আছে অ্যাপেক্স ফুটওয়্যার।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আমরা নেটওয়ার্ক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, আমরা টেকনোলজি, জেমিনি সি ফুড ও নাভানা ফার্মা।
অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ পয়েন্ট। সেখানে লেনদেন করে ১৩৪ প্রতিষ্ঠান। এর মধ্যে ৫৫টির দাম বেড়েছে। বিপরীতে দরপতন ঘটেছে ১৯টির। আর ৬০টির মূল্য অপরিবর্তিত আছে।
এ বাজারে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবসে যা ছিল ৫ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ সেখানে লেনদেন হ্রাস পেয়েছে ১ কোটি ৭৪ লাখ টাকা।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







