ঢাকা, ১৮ জুলাই শনিবার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৪৬

কমনওয়েলথ ১০০ তরুণ নেতার তা‌লিকায় ৪ বাংলা‌দে‌শি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৭ ২১ এপ্রিল ২০২৬  

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১০০ জন তরুণ নেতার নাম ঘোষণা ক‌রে‌ছে। তা‌দের ম‌ধ্যে চার বাংলা‌দে‌শি তরুণ তালিকায় স্থান পে‌য়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকীতে এই বিশেষ ‘কিউইসিটি ১০০ ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা করেছে কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট।

বাংলাদেশ থেকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন— ‘ফুটস্টেপস বাংলাদেশ’র শাহ রাফায়াত চৌধুরী, ‘টিচ ফর বাংলাদেশ’র মুনিয়া ইসলাম মজুমদার, ‘ফার্ম সলিউশন বিডি’র ইমরান হামিন এবং ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’র মো. রেজওয়ানুল ইসলাম শুভ।

ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন জানায়, হাজারও আবেদনকারীর মধ্য থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তাদের নির্বাচন করা হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি এবং স্বাস্থ্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এই সম্মাননা লাভ করেছেন।

এই পুরস্কারের অংশ হিসেবে আগামী কয়েক মাস বিজয়ীরা বিশেষ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন, যা তাদের সামাজিক কর্মকাণ্ডকে আরও সুদূরপ্রসারী করতে সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিজয়ী চার তরুণকে অভিনন্দন জানান। তি‌নি বলেন, তাদের কাজ কমনওয়েলথের অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধ ও উদ্ভাবনেরই প্রতিফলন।

সাকসেস স্টোরি বিভাগের পাঠকপ্রিয় খবর