কমেই চলেছে স্বর্ণের দর, কারণ কী কী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০২ ১৩ মে ২০২৫
দেশে-বিদেশে ধারাবাহিকভাবে কমেই চলেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে পিওর গোল্ডের মূল্য। সেই সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চিরবৈরি প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তান। পাশাপাশি পাল্টাপাল্টি শুল্ক কমাতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির এমন সিদ্ধান্তে খুলে গিয়েছে বাণিজ্যযুদ্ধ বন্ধের দরজা। যার তীব্র প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। এতে বেড়েছে মার্কিন ডলারের দর। ফলে দেশে-বিদেশের বাজারে দফায় দফায় কমছে স্বর্ণের মূল্য।
সবশেষ ১২ মে দেশের বাজারে ৩ হাজার ১৩৮ টাকা হ্রাস পেয়েছে মূল্যবান ধাতুটির দাম। তাতে ভালো মানের এক ভরির দর দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকায়। এর আগে ১০ মে স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভরিপ্রতি গুরুত্বপূর্ণ ধাতুটির দর স্থির হয় ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকায়। এরও আগে ৮ মে স্বর্ণের মূল্য কমানো হয়। তাতে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরির দাম নিষ্পত্তি হয় ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকায়।
গত ২৩ এপ্রিল স্বর্ণের দর সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বৃদ্ধি পায়। ওই দিন প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। সেই থেকে কমতির পথে রয়েছে স্বর্ণ। এখন পর্যন্ত সবমিলিয়ে দামি ধাতুটির দাম কমেছে ১০ হাজার ২৬৫ টাকা। প্রতিবারই দর কমানোর কারণ হিসাবে দেখানো হয়েছে তেজাবী বা খাঁটি স্বর্ণের দরপতন।
ইতোমধ্যে প্রশমিত হয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা। সেই সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক কমাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ফলে মান বেড়েছে ইউএস ডলারের। বিশ্বজুড়ে চাঙা হয়েছে শেয়ারবাজার। এতে আন্তর্জাতিক বাজারে নিম্নগামী হয়েছে স্বর্ণের মূল্য। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ৩২৩০ ডলারে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
২ এপ্রিল চীনসহ শতাধিক দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে তর তর করে বাড়তে থাকে স্বর্ণের দাম। ২২ এপ্রিল যা ইতিহাসের চূড়ায় ওঠে। প্রতি আউন্সের দর দাঁড়ায় ৩৫০০ ডলারে। পরে চীনা পণ্যে শুল্ক কমানোর কথা জানান ট্রাম্প। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য নিম্নগামী হয়। সেই থেকে স্বর্ণের দরপতন ঘটেছে ২৭০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ হাজার টাকা।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে








