করোনা: কোরবানি না দিলেও কী চলবে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৪ ২৮ জুলাই ২০২০
সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ওয়াজিব। ৩ দিনে দেয়ার মতো অর্থ বা সম্পদ থাকলে তা অবশ্যই দিতে হবে। তো করোনাকালে কোরবানি কেমন হবে? অধিকন্তু কেমন হওয়া উচিত?
ইসলামের বিধান বলছে, কোরবানি না দিলে মুসলমানদের গুনাহ হবে। তবে কেউ যদি মনে করেন, এসময়ে তা দিলে শারীরিক সমস্যা কিংবা অন্য কোনো ক্ষতি হতে পারে, তাহলে না-ও দিতে পারেন। কিন্তু পরে তাকে স্বাভাবিক সময়ে কাফফারা দিতে হবে। বাংলাদেশের ইসলামি চিন্তাবিদ ও মুফতিরা এমনই মত দিয়েছেন।
তাদের মতে, করোনাকালে দেশের সব মুসলমানের কোরবানি বাদ দেয়ার সুযোগ নেই। কারণ, মানুষ এসময়েও অফিসে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন। তবে যেহেতু বাংলাদেশসহ সারাবিশ্বে মহামারি চলছে, তাই পশু জবাইসহ সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
কোরবানি কারা দেবেন
আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানরা কোরবানি দেবেন৷ এ সামর্থ্য বলতে কী বোঝায় তা নিয়ে কিছুটা দ্বিমত আছে ইসলামি চিন্তাবিদদের মধ্যে। শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ঈদুল আযহার ৩ দিনে কোনো মুসলামানের যদি যাকাত দেয়ার ‘নিসাব' পরিমাণ অর্থ অতিরিক্ত থাকে, তাহলে তাকে কোরবানি দিতে হবে।
তিনি বলেন, যাকাত ফরজ হতে সারাবছর ধরে ওই পরিমাণ অতিরিক্ত অর্থ সম্পদ থাকতে হয়। এটাই হলো এর সঙ্গে কোরবানির পার্থক্য। আর হজ ও কোরবানি একই সময়ে হলেও দুইয়ের সরাসরি সম্পর্ক নেই। যারা হজে যাবেন, তারা কোরবানি দেবেন। কিন্তু হজ তার জন্যই যার যাওয়া-আসার মতো টাকা আছে। কিন্তু কোরবানি ওয়াজিব হতে হজে যাওয়ার সক্ষমতার প্রয়োজন নেই।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, যার কাছে ঈদুল আযহার সময় পশু কেনার মতো টাকা থাকবে, তাকেই কোরবানি দিতে হবে। যাকাতের নিসাব পরিমাণ অতিরিক্ত টাকা ওই সময় থাকতে হবে তা নয়।
ইসলামের বিধান মতে, সারাবছর যে মুসলিমের কাছে সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৭ তোলা রূপা থাকবে, তাকেই যাকাত দিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক মুফতি মাওলা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নিয়ম হলো, যেটার আর্থিক মূল্য কম সেটা ধরেই সামর্থ্য বিবেচনা করতে হবে। তাই সাড়ে ৫২ তোলা রূপার সমপরিমাণ অর্থ সম্পদ থাকলেই যাকাত দিতে হবে।
কোরবানি কি বন্ধ রাখা যায়?
মাওলানা ফরিদউদ্দিন মাসউদের মতে, সামর্থ্যবানরা এ করোনার সময়েও কোরবানি বাদ দিতে পারবেন না। এ ওয়াজিব বাদ দিলে গুনাহ হবে।
যদি কোনো মুসলামান তা না করে সেই টাকা দান করে দেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না! তা-ও করা যাবে না। নামাজ বাদ দিয়ে শুধু রোজা রাখলে তাতে নামাজের ফরজ আদায় হয় না। নামাজও পড়তে হবে।
তার মতে-অফিস, হাটবাজার সবই চলছে।তাহলে কোরবানি কেন হবে না। ইসলামের ইতিহাসে কোরবানি বাদ দেয়ার কোনো নজির নাই। তবে ৩টি পরিস্থিতিতে ব্যাক্তিগতভাবে কোনো মুসলমান এসময় কোরবানি না-ও দিতে পারেন। কিন্তু পরে তাকে কাফফারা আদায় করতে হবে।
সুবিধামতো সময়ে কোরবানির টাকা দিয়ে একটি পশু কিনে গরিবের মধ্যে বিলিয়ে দিতে হবে বলে জানান মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
ওই ৩টি পরিস্থিতি হলো: সাধারণ শঙ্কা, প্রবল আশঙ্কা ও নিশ্চিত ক্ষতি। করোনার সময় কোরবানি দিলে শারীরিক ক্ষতি অথবা ক্ষতি হবে এমন তথ্যগত প্রমাণ পেলে কিংবা নিশ্চিতভাবে জীবনহানির আশঙ্কা হতে পারে- এমন ক্ষেত্রে এসময় কোরবানি না-ও দিতে পারেন।
অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, আরো অনেক কারণে কেউ ব্যক্তিগতভাবে কোরবানির সময় তা করতে না-ও পারেন। যেমন- কোনো পশু পাওয়া না গেলে বা দুর্যোগের শিকার হলে। এরকম হলে পরে কোরবানির পশু কেনার টাকা দান করে দিলেই হবে।
তবে রাষ্ট্রীয়ভাবে বা সব মুসলমান মিলে কোরবানি বাদ দেয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে হয়নি বলে তিনি মনে করেন।
তারা তিনজনই বলেন, মসজিদ তালা মেরে রাখা যাবে না। কিন্তু যেকোনো পরিস্থিতিতে সেখানেই নামাজ পড়তে হবে, এমন নয়। ঘরে নামাজ পড়লে ফরজ আদায় হয়। এবারের হজ ও মসজিদে সীমিত নামাজের সঙ্গে কোরবানির তুলনা করা সঠিক মনে করেন না তারা।
ফরিদউদ্দিন মাসউদ বলেন, তবে এবার কোরবানিতে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। হাট থেকে শুরু করে পশু জবাই সবক্ষেত্রে। এটার ব্যাবস্থা যেমন সরকার করবে, তেমনি নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব আছে স্বাস্থ্যবিধি মেনে চলার।
কোরবানির অর্থনীতি
ধর্মীয় গুরুত্ব ছাড়াও বাংলাদেশে কোরবানির একটি বড় অর্থনৈতিক গুরুত্ব আছে। বিশেষ করে ভারত থেকে গরু আমদানি বন্ধের পর এটার গুরুত্ব আরো বেড়েছে। দেশে ঈদুল আযহাকে সামনে রেখে গরু পালন এবং তা বিক্রির বিশাল একটি গ্রামীণ অর্থনীতি গড়ে উঠেছে।
এর সঙ্গে আছে চামড়া শিল্প। কোরবানির সময়ই দেশের ৮০ ভাগ পশুর চামড়া পাওয়া যায়। তাই অনলাইনে হোক বা কঠোর স্বাস্থ্য নিরপত্তা নিশ্চিত করে হোক, পশুর হাট এবং কোরবানি সচল রাখতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।
সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এর বাইরে কোরবানির সময়ই দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। ইদুল ফিতরের চেয়েও বেশি। তবুও কোভিডের কারণে এবার বরাবরের চেয়ে পশু কম কোরবানি হতে পারে বলে মনে করেন তিনি।
এখন চামড়া রপ্তানি বন্ধ আছে। চামড়াজাত পণ্যের চাহিদাও কমে গেছে। তাই এবার কোরবানির চামড়া নিয়ে সংকট হতে পারে। গতবার সংগ্রহ করা চামড়ার মধ্যে প্রায় ৬০০ কোটি টাকার তা অব্যবহৃত রয়ে গেছে এখনো। সঠিক সিদ্ধান্ত না নিলে চামড়ার স্টক জমে যেতে পারে।
তাই এবার ‘ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি ও বাজার খোঁজা দরকার বলে মনে করেন এ অর্থনীতিবিদ৷ এবার চামড়া সংগ্রহ করাও বড় চ্যালেঞ্জ হবে। কারণ, চামড়ার বড় একটি অংশ সংগ্রহ করেন মৌসুমী ব্যাবসায়ীরা।
কিন্তু করোনার কারণে তারা মাঠে খুব একটা নামবেন বলে মনে করেন না বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। তিনি বলেন, এবার পশু কোরবানিও ৩০-৩৫ ভাগ কম হবে।
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- পিবিআইয়ের ধারণা, ‘পুলিশের ধাওয়ায় তুরাগ নদে ঝাঁপ দেন’ তাহসিফ
- মাথায় আঘাত, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত মুমিনুল
- ভারতে চাকরির আশ্বাসে বিক্রি, পুনেতে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
- ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকের জন্মশতবর্ষ
- প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির
- এক গ্লাস দুধে কি পরিমাণ ক্যালসিয়াম থাকে?
- তাহসিফ সাউরি `আতঙ্কে` ভুগছিলেন, সাংবাদিকদের জানালেন বাবা
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

