করোনা: স্কুলে ফিরবে না ১ কোটি শিশু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১০ ১৪ জুলাই ২০২০
করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলে ফিরবে না। যুক্তরাজ্যের প্রভাবশালী এনজিও 'সেভ দ্য চিলড্রেন'-এর সাম্প্রতিক রিপোটে এ তথ্য উঠে এসেছে।
করোনা মহামারী সামলাতে বিশ্বের গরিব দেশগুলো শিক্ষাখাতে খরচ কমাবে। সেই অর্থ খরচ করবে বাকি জায়গায়। ফলে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনও স্কুলের মুখ দেখবে না। ৯ থেকে ১২ কোটি শিশুর পরিবার গরিব হবে।
সেভ দ্য চিলড্রেনের মতে, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব জরুরি অবস্থা আসতে চলেছে।
তাদের দাবি, বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ। বাকি গরিব বা মাঝারি আয়ের দেশগুলোর অবস্থাও ভালো নয়।
ব্রিটিশ সংগঠনটির হিসাব অনুযায়ী, করোনার ফলে দেশগুলো শিক্ষাখাতে ৭ হাজার ৭০০ কোটি ডলার কাটছাঁট করবে। এর প্রভাব পড়বে প্রায় ১ কোটি শিশুর ওপর। তাদের জীবন থেকে স্কুল হারিয়ে যাবে। যে ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ, সেই তালিকায় আছে-পাকিস্তান, আফগানিস্তান, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ইয়েমেন, গিনি, মরিটেনিয়া, লাইবেরিয়া ও চাদ।
ইউনেস্কোর তথ্য উদ্ধৃত করে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত এপ্রিলে মোট ১৬০ কোটি তরুণ-তরুণীর স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ছাত্রছাত্রী করোনার ফলে প্রভাবিত হয়েছে। অনেক দেশে এটা সাময়িক বন্ধ হওয়া। করোনা পরিস্থিতি ভালো হলে তা আবার খুলবে। কিছু দেশে খুলতেও শুরু করেছে।
রিপোর্টে বলা হয়েছে, মানুষের ইতিহাসে এ প্রথম বিশ্বজুড়ে শিশুদের পুরো প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় আঘাত লেগেছে। তাই এর শিরোনাম হলো 'আমাদের শিক্ষা বাঁচাও'।
এতে বলা হয়, ৯ থেকে ১১ কোটি ৭০ লাখ শিশু আরও গরিব হয়ে যাবে। ফলে তারা আর স্কুলে যাবে না। বাধ্য হয়ে পরিবারকে সাহায্য করার জন্য কাজ করবে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। শিশুদের পড়াবার ক্ষমতা থাকবে না পরিবারগুলোর। ফলে প্রায় এক কোটি শিশু আর স্কুলের মুখ দেখবে না।
রিপোর্ট অনুসারে, ছেলেদের থেকে মেয়েদের অবস্থা আরও খারাপ হতে পারে। লিঙ্গ বৈষম্য বাড়বে। আগে বিয়ে দেয়ার প্রবণতা বাড়বে। কম বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার আশঙ্কাও থাকছে।
এতে উল্লেখ করা হয়, এখন থেকে ২০২১-এর শেষ পর্যন্ত কম ও মাঝারি আয়ের দেশগুলো শিক্ষাখাতে ৭ হাজার ৭০০ কোটি টাকা কমাবে। সেটার সরাসরি প্রতিক্রিয়া হবে শিশুদের ওপর। তাদের আর স্কুলে পড়া হবে না।
তাদের আবেদন, সরকার ও বিত্তবানরা যেন শিক্ষা প্রতিষ্ঠানকে দরাজ হাতে সাহায্য করে। আর ঋণদানকারী সংগঠন যেন শিক্ষাক্ষেত্রে ঋণ মওকুফ করে। তা হলে পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে।
পরিস্থিতি ভয়াবহ। করোনা হওয়ার আগেই গোটা বিশ্বে স্কুলে না যাওয়ার তালিকায় ছিল কয়েক কোটি শিশু। এর ওপর যদি প্রায় ১ কোটি শিশুকে স্কুলে না গিয়ে কাজের খোঁজে যেতে হয়, তাহলে পরিস্থিতি কতটা খারাপ হবে তা সহজেই অনুমেয়।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স