করোনাভাইরাসের কারণে বদলে গেল আজানের বাণী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৮ ১৮ মার্চ ২০২০
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আজানের বাণী বদলে দিয়েছে। সোমবার দেশটির মসজিদগুলো থেকে যে আজান দেয়া হয়, তাতে একটি নতুন বাক্য যুক্ত হয়েছে। এ বার্তায় লোকজনকে বাড়িতে থেকে নামাজ পড়ার আহ্বান জানানো হচ্ছে।
ইসলাম ধর্মের রীতিতে মসজিদে এসে নামাজ পড়ার আহ্বান জানিয়ে যে আজান দেয়া হয়, সেই বাণীতে একটি বাক্য হচ্ছে ‘হাইয়া আলা আল-সালাহ’। যার অর্থ নামাজ পড়তে আসুন।
নতুন আজানে শোনা যাচ্ছে মুয়াজ্জিন বলছেন, আল-সালাতু ফি বুয়ুতিকুম'। অর্থাৎ বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন। মুয়াজ্জিনকে এ বাক্যটি দু'বার বলতেও শোনা যায়।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিটিভিজ ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে গালফ নিউজ জানাচ্ছে, ওই বিভাগের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক বার্তায় বলা হয়, প্রতিষ্ঠানটির জাতীয় ও সামাজিক দায়িত্বে প্রতি অঙ্গীকার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে- দুবাইয়ের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে। জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে। এ মহামারি মোকাবেলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে।
এ পোস্টের আরবি সংস্করণে শেষে একটি লাইন জুড়ে দেয়া হয়েছে, যাতে বলা হয় (এ পরিবর্তনের ব্যাপারে আপনাদের সচেতন করতে) এখন মুয়াজ্জিনকে বলতে শোনা যাবে 'বাড়িতে নামাজ পড়ুন'।
খালিজ টাইমসের রিপোর্টে বলা হয় 'দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টস' সোমবার বলেছে, মসজিদগুলো থেকে মুসল্লিদের নামাজের সময়ের ব্যাপারে সচেতন করতেই শুধু আজান দেয়া হবে। মসজিদের দরজা বন্ধ থাকবে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এ নতুন আজানের ভিডিও পোস্ট করে বিস্ময় প্রকাশ করছেন। করোনাভাইরাস বা কোভিড-১৯ বিস্তার ঠেকানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে মসজিদে এসে নামাজ পড়া স্থগিত রাখা হয়েছে। এ স্থগিতাদেশের মেয়াদ চার সপ্তাহ।
সোমবার রাতে আমিরাত সরকারের এ নির্দেশ ঘোষিত হয়। সংযুক্ত আরব আমিরাতের সব জায়গাতেই এক মাসের এ স্থগিতাদেশ কার্যকর হবে।
কুয়েতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আমিরাতে অন্তত ১০০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। সারা পৃথিবীতে এখন ১ লাখ ৭৩ হাজার লোক কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে।
সৌদি আরবেও মসজিদে গিয়ে সবরকমের নামাজ পড়া স্থগিত করা হয়েছে। তবে শুধু মক্কায় ইসলাম ধর্মের পবিত্রতম স্থান এবং আল-মদিনার মসজিদ দুটিকে এ নির্দেশের বাইরে রাখা হয়েছে। সৌদিতে ১৩৩ জন লোক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?