করোনায় ঝুঁকি এড়াতে স্বাস্থ্যকর্মীর বিকল্প রোবট!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০২ ১৭ এপ্রিল ২০২০
রোবটকে এতকাল চাকরিচ্যুতির কারণ ও উচ্চাকাঙ্খী ক্ষমতাধর হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু মারাত্মক ব্যাধী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুতগতিসম্পন্ন, কার্যকর ও সংক্রমণবিরোধী চ্যাম্পিয়ন হিসেবে নির্ভরযোগ্যতা অর্জন করছে রোবট। এএফপির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
চীনের উহান শহরে যে কোভিড-১৯ মহামারি শুরু হয়েছিল, সেখানকার একটি হাসপাতালে রোগীদের দেখানোর কাজে ব্যবহৃত হয় একদল রোবট। সেখানে রোগীর খাবার দেওয়া, তাপমাত্রা মাপা বা যোগাযোগের মতো কাজে রোবট ব্যবহৃত হয়। এমন একটি রোবটের নাম ক্লাউড জিঞ্জার। এটি তৈরি করেছে ক্লাউড মাইন্ডস। বেইজিং ও ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
ক্লাউড মাইন্ডসের প্রেসিডেন্ট কার্ল ঝাও মানুষসদৃশ রোবট তৈরি প্রসঙ্গে বলেন, ‘এটি দরকারি তথ্য দিতে পারে, কথোপকথন চালাতে পারে, নেচে বিনোদন দিতে পারে এবং ব্যায়ামের ক্ষেত্রে সাহায্য করতে পারে। স্মার্ট ফিল্ড হাসপাতালের পুরোটাই রোবট দিয়ে পরিচালনা করা হয়। ছোট একটি মেডিকেল টিম দূর থেকে ফিল্ড হাসপাতালের রোবটগুলো নিয়ন্ত্রণ করেন। রোগীদের এ ক্ষেত্রে হাতে বিশেষ ব্যান্ড পরতে হয়, যা থেকে রক্তচাপসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।
ছোটো এ ক্লিনিকে মাত্র কয়েক দিন রোগীকে রাখা হয়। তবে ভবিষ্যতে সংক্রামক রোগের ক্ষেত্রে রোবট ব্যবহার করে কীভাবে রোগী ব্যবস্থাপনা করা যেতে পারে, সে সম্পর্কে এটি ধারণা দেবে।
থাইল্যান্ড, ইসরায়েলসহ আরও কয়েকটি দেশের কিছু হাসপাতালে রোগীদের চিকিত্সাসেবায় রোবটের ব্যবহার হতে দেখা যায়। ভিডিও কনফারেনে্সর বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করে রোবট। এর বাইরে কিছু প্রচলিত পরীক্ষাও করে থাকে রোবট চিকিৎসক।
সিঙ্গাপুরের আলেকজান্দ্রা হাসপাতালে ‘বিমপ্রো’ নামের একটি রোবট ব্যবহৃত হতে পারে, যা কোভিড-১৯ আক্রান্ত রোগীকে খাবার ও ওষুধ দেবে। আইসোলেশন ওয়ার্ডে থাকা ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগে রোবট ব্যবহারের কথা ভাবছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর ঘরের বাইরে থেকে কম্পিউটার ব্যবহার করে রোবট নিয়ন্ত্রণ করতে পারবেন চিকিত্সক বা স্বাস্থ্যকর্মী। স্ক্রিন ও ক্যামেরা ব্যবহার করে দূর থেকেই কথোপকথন চালানো যাবে।
আলেকজান্দ্রা হাসপাতালের হেলথ ইনোভেশন পরিচালক আলেকজান্ডার ওয়াইপ বলেন, রোবট ব্যবহার করলে আইসোলেশনে থাকা ব্যক্তিকে ষ্পর্শের সংখ্যা কমানো যায়। এতে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি কমে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুযায়ী, রোবট বা যন্ত্র ব্যবহার করে ভাইরাসের উপস্থিতির বিষয়টি স্ক্যান করে দেখা যেতে পারে। এর বাইরে হাসপাতালে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিস্তার ছড়ানো ঠেকাতে বিভিন্ন হল, দরজার হাতলসহ নানা কাজে রোবটের ওপর নির্ভরতা বাড়ছে। মার্কিন প্রতিষ্ঠান জেনেক্স ঘর জীবাণুমুক্তকরণ রোবটের চাহিদা বাড়ার কথা জানিয়েছে। তাদের লাইটস্ট্রাইক রোবট ইতিমধ্যে ৫০০টি প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে।
জেনেক্সের মিডিয়া সম্পর্ক বিভাগের পরিচালক মেলিন্ডা হার্ট বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা অনুরোধ পাচ্ছি। হাসপাতাল ছাড়াও জরুরি সেবাকাজে নিয়োজিত প্রতিষ্ঠান, হোটেল, সরকারি সংস্থা ফার্মাসিউটিক্যালসের কাছ থেকেও অনুরোধ আসছে।
ফ্রান্সের শার্ক রোবোটিকসের পক্ষ থেকেও ফরমাশ বাড়ার কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কনজুমার টেকনোলজি গবেষণার পরিচালক লিজলে রোবাগ বলেছেন, করোনাভাইরাস মহামারিতে রোবোটিক উদ্ভাবনের গতি বেড়েছে। আমরা এমন এক সময়ে আছি, যেখানে এ প্রযুক্তি প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর ও অন্যান্য সুবিধাযুক্ত রোবটের দাম বেশি হওয়ার কারণ তাতে ইন্টারনেট সুবিধাও থাকে।
অস্ট্রেলিয়ায় ভিড় পর্যবেক্ষণ করতে সেন্সর ও ক্যামেরা যুক্ত ড্রোনের উদ্ভাবন বাড়ছে। সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির একদল গবেষক কানাডার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ড্রাগনফ্লাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করছে। মানুষের ভিড় পর্যবেক্ষণ করে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করার কাজে এ ড্রোন ব্যবহার করা হবে। দূর থেকে মানুষের নাড়ির গতি, তাপমাত্রা, হাঁচি-কাশি শনাক্ত করার জন্য কম্পিউটার অ্যালগরিদম তৈরি করছে দলটি।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

