করোনায় বেশি ঝুঁকিতে শ্রমজীবী শিশুরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৬ ১২ জুন ২০২০
দেশে গত এক মাসে মোট ১৬৩ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে বা সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে। গত ৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত মোট ১২৭ জন শিশুর এ ভাইরাস পজিটিভ এসেছে।
এ সময়ে আক্রান্ত ১২৭ শিশুর মধ্যে ৭ জন মারা গেছে। এছাড়া আরো ৩১ জন করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এ তথ্য জানিয়েছে।
শিশু অধিকার ফোরাম দেশের ২৭২টি বেসরকারি উন্নয়স সংস্থার সমন্বয়ে গঠিত একটি জাতীয় নেটওয়ার্ক।
এ পরিস্থিতিতে শুক্রবার ১২ জুন পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২০। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে ১২ জুনকে বিশ্বব্যাপী শিশুশ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘কোভিড-১৯:শ্রম থেকে শিশুদের রক্ষা করা এখন যেকোনো সময়ের চেয়ে বেশি দরকার’।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস সহিদ মাহমুদ বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৮.৭ অর্জনের জন্য ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সবধরনের শিশুশ্রম নির্মূল করার ব্যাপারে কাজ করে আসছে। সেই লক্ষ্য অর্জনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই বিশ্ববীব্যাপী প্রাণঘাতী কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। ফলে সেই অগ্রগতি ব্যাহত হয়েছে।
তিনি বলেন, শিশুশ্রম নির্মূলের ব্যাপারে সরকার এখন পর্যন্ত যে সফলতা অর্জন করেছে তা হুমকির মুখে পড়েছে। এ মহামারী পরিস্থিতি এবং সেই সঙ্গে দেশের অর্থনৈতিক বিপর্যয় ও অনিশ্চয়তা শিশুদের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, পাশাপাশি দেশে শ্রমজীব শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শিশুশ্রম নিরসনে বাংলাদেশ সরকারের করণীয় বিষয়ে সহিদ মাহমুদ বলেন, শ্রম আইনের শিশুশ্রম সম্পর্কিত অধ্যায়ের সংস্কার করে ১২ বছর বা সেটার নিচের শিশুদের জন্য ‘হালকা ধরনের কাজ’- এর সংজ্ঞা এবং তালিকা প্রণয়ন করতে হবে। অপ্রাতিষ্ঠানিক খাতে ৯৪ শতাংশ শিশু কাজ করে, কিছু নির্দিষ্ট কাজকে নিকৃষ্ট ধরনের ঘোষণা করতে হবে। সেসব কাজে শিশুদের নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় দেশের শ্রমিকদের সুরক্ষার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। তবে দেশে কর্মে নিয়োজিত শিশুদের আর্থিক সুরক্ষার জন্য কোনো সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেনি। বর্তমান অবস্থায় স্বল্প মজুরিতে কাজ করানোর জন্য আবারও শিশুদেরে শ্রমে নিয়োগের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই ব্যাপারে সরকারের উচিত আগাম ব্যবস্থা গ্রহণ করা। সেই সঙ্গে স্কুল থেকে ঝরে পড়া শিশুরা যেন শ্রমে নিয়োজিত না হয়, সেই বিষয়েও প্রস্তুতি রাখা অত্যন্ত প্রয়োজন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স