ক্যাসিনো সংশ্লিষ্ট নেপালিদের পালাতে সহায়তা, ২ পুলিশ বরখাস্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৪ ২৬ সেপ্টেম্বর ২০১৯
ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালি নাগরিকদের পালাতে সহায়তার অভিযোগে দুই পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া পুলিশের কেউ এ ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় বেশ কয়েকটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। সেসময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নেপালি নাগরিক ভবনের পেছনের একটি লিফট দিয়ে পালিয়ে যাচ্ছেন। তাদের সহায়তা করেন ওয়াকিটকি হাতে তিন ব্যক্তি।
ডিএমপি কমিশনার বলছেন, তিনজনের দু'জন রমনা থানার কনস্টেবল দীপঙ্কর চাকমা এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে কর্মরত এএসআই মিঠু। এদের মধ্যে দীপঙ্কর ঘটনার পর থেকেই থানায় অনুপস্থিত ছিল।
তাদের সাময়িক বরখাস্তের কথা জানিয়ে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বরখাস্ত যে দুজন হয়েছেন, সিসিটিভিতে আপনারা দেখেছেন, তাদের উপস্থিতির একটা বিষয় এসেছিল। একটি গোয়েন্দা সংস্থার লোক এবং আমাদের লোক সেখানে গিয়েছিল। এত বড় একটা অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখানে আমাদের দুজন মানুষ সন্দেহজনক আচরণ করেছে। সেজন্য আমরা তাদের বরখাস্ত করেছি।
এছাড়া ক্যাসিনো ব্যবসায় গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শক এবং একজন উপ-পরিদর্শকের জড়িত থাকার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। তাদের একজনকে বলা হচ্ছে ক্যাসিনো ক্যাশিয়ার। এ বিষয়ে প্রশ্নের জবাবেও কঠোর পদক্ষেপের হুশিয়ারি দেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, যদি কেউ লাভবান হয়েও থাকেন, যিনি দিয়েছেন তিনিও স্বীকার করবেন না, যিনি নিয়েছেন তিনিও স্বীকার করবেন না; যেহেতু দুই পক্ষই লাভবান হয়েছে। ফলে এরকম কংক্রিট কোনো তদন্ত করা কঠিন কাজ। আমাদের গোয়েন্দারা মাঠে কাজ করছেন। আমি কমপ্লিট একটি চিত্র তাদের কাছে চেয়েছি। কিছু প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।
এদিকে ক্যাসিনো মামলা তদন্তে আলাদা একটি টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির একটি সূত্র।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









