চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫২ ১৪ অক্টোবর ২০২০
বগুড়ার শেরপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রজিব শেখ (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার শিশুটির মা শেরপুর থানায় মামলা করেন। পরে রাতভর অভিযান চালিয়ে উপজেলার জয়লা বটতলা থেকে রজিবকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গেল ১০ অক্টোবর শেরপুরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়। ওই দিন অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিল সে। এসময় চকলেটের প্রলোভন দেখিয়ে তাকে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে রজিব। চিৎকারের চেষ্টা করলে শিশুটির গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখায় সে। এক পর্যায়ে স্থানীয় এক নারী বিষয়টি জানতে পারলে সেখান থেকে পালিয়ে যায় রজিব। পরে ওই নারী শিশুটির মাকে ঘটনাটি জানায়।
ধর্ষণের ফলে শিশুটির রক্তপাত হচ্ছিল এবং শরীরে জ্বর আসে। স্থানীয়ভাবে তার চিকিৎসা করেন অভিভাবকরা। তবে সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সবকিছু চেপে যান তারা। এরপর ঘটনা জানাজানি হলে ওই শিশুর মা মামলা করতে বাধ্য হন।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত রজিবকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী