চাকা গড়লো মেট্রোরেলের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৬ ১১ মে ২০২১
ঢাকায় চললো মেট্রোরেলের চাকা। আর এর মধ্য দিয়ে মঙ্গলবার আরও একধাপ এগিয়ে গেলো বিদ্যুৎচালিত বিশেষ এ ট্রেন। উত্তরায় ডিপো থেকে প্রথমবারের মতো রেলের ট্র্যাকে চললো দেশের প্রথম বিদ্যুৎচালিত ট্রেনের বগি।
ডিপো এলাকায় বগিগুলো উপস্থাপনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মোংলা বন্দর থেকে আসার পর গত ২৩ এপ্রিল প্রকল্প এলাকার পাশের জেটি থেকে ডিপো এলাকায় স্থানান্তর শেষ হয় বগিগুলো। আগস্টেই পারফরমেন্স টেস্ট। এরপরে সমন্বিত ট্রায়েল শেষে পরীক্ষামূলক চলাচল। তবে উদ্বোধনের দিনক্ষণ এখনো চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল মে মাস থেকেই শুরু হতে পারে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।
এদিকে মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে জাপানের কোবে বন্দর থেকে আসা মেট্রোরেলের দ্বিতীয় চালান। ৪৮টি প্যাকেজে করে আসা এই চালানেও মেট্রোরেলের কারের ছয়টি বগি রয়েছে।
গত রোববার (০৯ মে) দুপুর একটায় বিদেশি পতকাবাহী ‘এম ভি ওশান গ্রেস' জাহাজ বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করার পরই এই কোচের খালাস প্রক্রিয়া শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দুই থেকে তিন দিন পর নদী পথে বিশেষ পদ্ধতির কার্গোতে করে এসব পণ্য যাবে ঢাকা শহরের উত্তরার দিয়াবাড়িতে।
এর আগে, চলতি বছরের গত ৩১ মার্চ কাঙ্ক্ষিত মেট্রোরেলের প্রথম চালানের ৬টি কোচ ঢাকায় পৌঁছানো হয়। সেটিও আমদানি হয় মোংলা বন্দর দিয়ে।
রোববার দুপুরে মোংলা বন্দরে দ্বিতীয় কোচের চালান পৌঁছানোর পর বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেটির খালাস প্রক্রিয়া শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স নামে একটি শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান।
বন্দরের চেয়ারম্যান আরও জানান, ২৬৭ মেট্রিক টন ওজনের এই পণ্য খালাস শেষ করতে ২৪ ঘণ্টা লাগলেও মূল গন্তব্য উত্তরার দিয়াবাড়িতে নদী পথে যাবে তিন থেকে চারদিন পর। এছাড়া ২০২২ সালের মধ্যে ২৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজে করে এই সমুদ্র বন্দর দিয়ে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি খালাস হবে বলেও জানান তিনি।
বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, দেশে আমদানি হওয়া রেলওয়ের এ কারগুলো তৈরি করেছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। আর বাংলাদেশে তা আমদানি করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল। তবে মোংলা বন্দর উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি মাইল ফলক। এক সময়ের মৃত বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেড়েছে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন-নির্গমণ।
তিনি আরও বলেন, এর ফলে শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে এবং এখানকার ব্যবসায়ীরা পেয়েছেন একটি সুন্দর ও পরিবেশবান্ধব সমুদ্র বন্দর। পদ্মাসেতু, বিমানবন্দর, রেললাইন ও তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হলে এ বন্দরটি বিশ্ব বাণিজ্যিক বাজারে একটি ব্যস্ততম সমুদ্রবন্দর হবে বলেও জানান বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের


