চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ‘এক্সএআই’ নিয়ে এলেন ইলন মাস্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৭ ১৩ জুলাই ২০২৩
এবার চ্যাটবট নিয়ে হাজির হলেন স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক। ‘এক্সএআই’ নামের এই চ্যাটবটটি তিনি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের বার্ডকে টেক্কা দিতে বাজারে এনেছেন বলে ধারণা করা হচ্ছে।
এতে বলা হয়েছে, বুধবার (১২ জুলাই) ‘এক্সআই’ চালু করার ঘোষণা দিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক। তিনি মূলত ‘মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি বোঝার’ লক্ষ্যে এটি চালু করেছেন। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে যে শুক্রবার (১৪ জুলাই) ইলন মাস্ক ও তার দল একটি লাইভ টুইটার স্পেস চ্যাটে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ করবেন।
এক্সএআই নিয়ে কাজ করা দলের মধ্যে ডিপমাইন্ড, ওপেনএআই, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ, টুইটার ও টেসলার সাবেক কর্মীরা রয়েছেন। তারা ডিপমাইন্ডের আলফাকোড এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ৩.৫ আর চ্যাটজিপিটি-৪ চ্যাটবটের মতো প্রজেক্টে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, মূলত ওপেনএআই, গুগল ও অ্যান্থ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি এই চ্যাটবটটি নিয়ে হাজির হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, এই স্টার্টআপটির নেতৃত্বে থাকবেন খোদ ইলন মাস্ক, যিনি এরই মধ্যে টেসলা ও স্পেসএক্সের সিইও। যদিও ইলন মাস্ক বেশ কয়েকবার বলেছেন যে এআইয়ের বিকাশ থামানো উচিত। তার মতে, এই খাতটিতে আরও নজরদারি প্রয়োজন। পাশাপাশি তিনি বারবার এই খাতটির ‘সভ্যতাকে ধ্বংস’ করার আশঙ্কাও প্রকাশ করেন।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় টুইটার স্পেস ইভেন্টে একটি নিরাপদ এআই তৈরির পরিকল্পনা ব্যাখ্যা করেন ইলন মাস্ক। তিনি বলেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা বিষয়ক প্রোগ্রামিংকে খুব বেশি প্রাধান্য না দিয়ে বরং সেটিকে ‘সর্বাধিক কৌতূহলী/জিজ্ঞাসু’ কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে গড়ে তোলা হবে।
Announcing formation of @xAI to understand reality
— Elon Musk (@elonmusk) July 12, 2023
তিনি আরও বলেন, ‘যদি এটি মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি বোঝার চেষ্টা করে, তাহলেই এটি আমার নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তার দৃষ্টিভঙ্গিতে সেরা হয়ে উঠবে। আমার মতে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রো-হিউম্যানিটি হতে চলেছে।’ এ ছাড়া ইলন মাস্ক মনে করেন, আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে সুপারইন্টেলিজেন্স বা এআই আসবে, যেটি কিনা মানুষের থেকেও বুদ্ধিমান হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি কোম্পানিটির বোর্ড থেকে পদত্যাগ করেন। আর ওপেনএআইয়ের অন্যতম একটি বিনিয়োগকারী হচ্ছে মাইক্রোসফট।
রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থার তথ্যানুসারে, গত মার্চে এক্সএআই করপোরেশন নামের একটি ফার্মের নিবন্ধন করেন মাস্ক। এতে মাস্ককে একমাত্র পরিচালক হিসেবে উল্লেখ করা হয় এবং তার পারিবারিক অফিসের ব্যবস্থাপনা পরিচালক জ্যারেড বিরচালকে সেক্রেটারি হিসেবে তালিকাভুক্ত করা হয়।
গত এপ্রিলে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং এআইকে টেক্কা দিতে ট্রুথজিপিটি বা সর্বাধিক সত্যসন্ধানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসবেন, যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করবে। তবে রয়টার্স বলছে, মাস্কের এই নতুন কোম্পানি এক্স করপোরেশনের সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু এটি তার অন্যান্য প্রতিষ্ঠান টুইটার ও টেসলার সঙ্গে কাজ করবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


