জীবন থেকে নেয়া
মুনীরউদ্দিন আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৪ ১৩ জুন ২০১৯
জীবন ফুলশয্যা নয়, তারপরও জীবন সুন্দর। আপনিই আপনার জীবনের সঙ্গী। জীবনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলন। জীবনকে সিরিয়াসলি না নিয়ে সহজভাবে গ্রহণ করুন।
জীবনে সফলতাকে যেভাবে পেতে চান, ব্যর্থতাকেও সেভাবে গ্রহণ করতে প্রস্তুত থাকুন। কোনোদিন ভাববেন না যে আপনার জীবনে ব্যর্থতা আসবে না।
জীবন খুবই ছোট। আপনার কর্ম পরিকল্পনায় যা রয়েছে তা এখনই শেষ করার উদ্যোগ নিন, ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না। ফেলে রাখলে তা সমাপ্ত করার সময় হয়ত আর পাবেন না।
জীবনকে অর্থবহ করার জন্য, নিজের তুষ্টির জন্য ভালো কিছু করুন, ধ্বংসাত্মক পথ বা চিন্তা পরিহার করুন। তবে অন্যায়ের সাথে আপোষ করবেন না। অপব্যয় করবেন না, যা প্রয়োজন নেই তার পেছনে পয়সার অপচয় সমীচীন নয়।
জীবনের সব যুক্তিতর্কে আপনি জিতবেন এমন আশা না করে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকুন। যুক্তিতর্কে রাগারাগি করবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন।
আল্লাহর ওপর আপনার রাগ হয়? ভাববেন না। আল্লাহ তা অতি সহজে সয়ে নিতে পারেন। শেষ জীবনের জন্য নিজের কাছে পর্যাপ্ত সঞ্চয় রাখুন। এই সঞ্চয় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সব দান করে বা বিলিয়ে দেবেন না। এমনও হতে পারে, শেষ বয়সে নিঃস্ব হওয়ার কারণে পরিবারে বা সমাজে আপনার স্থান নাও হতে পারে।
অতীতের দুঃখকষ্ট ভুলে গিয়ে সামনের দিকে তাকান। নিজের সাথে অন্যকে তুলনা করবেন না। আপনি যা এবং আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। কারো সাথে তুলনা করতে গেলে অসুখী হয়ে পড়বেন। আপনার জীবনে চোখের পলকে সব বদলে যেতে পারে। মনে রাখবেন, আল্লাহ চোখের পলক ফেলেন না।
খারাপ লাগলে বিশ্রাম নিন, সাথে গভীর নিঃস্বাস। তা আপনাকে স্বস্তি দেবে।
বিপদ-আপদে ধৈর্য ধরুন এবং সমস্যার মোকাবেলা করুন। মনে রাখবেন, বিপদ-আপদ চিরস্থায়ী নয়, একসময় সুদিন আসবেই।
আপনার সুখশান্তির প্রত্যাশাকে হতাশায় পরিণত করবেন না। আপনার সুখবরের জন্য হয়ত ভবিষ্যৎ অপেক্ষা করছে। জীবনে এমন কিছু করবেন না যার জন্য পরে আফসোস করতে হয়। জীবনকে আপনার মতো করে সাজিয়ে নিন, যা আপনাকে পরিতৃপ্তি দেবে।
আল্লাহ আপনার যত্ন নেন, ভালোবাসেন, তাই আপনিও আল্লাহকে ভালবাসুন ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। কোনভাবেই অকৃতজ্ঞ হবেন না।
মানুষ ও জীবকে ভালোবাসুন। এতে আপনার মহত্ত্ব প্রকাশ পাবে। সাধ্য মতো দান করুন। কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। অন্যের দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিন, সহমর্মিতা প্রকাশ করুন।
আপনার সমালোচকদের আপনি সমালোচনা করবেন না। অন্যরা আপনার সম্পর্কে কী ভাবে তা নিয়ে অনর্থক ঘুম হারাম করবেন না। কারো পশ্চাতে গীবত গাইবেন না। স্পষ্টভাষী হয়ে সত্য প্রকাশ করুন, সুন্দর ভাষায় অন্যর ভুল ধরিয়ে দিন। অন্যকে ঈর্ষা বা হিংসা করে সময় নষ্ট করবেন না। এতে সংকীর্ণতা প্রকাশ পায়।
জীবনকে ভালোবাসুন আর সুস্থ থাকার ব্রত নিন। আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার জীবনের, পরিবারের সব আশা-ভরসা ও পরিকল্পনা নস্যাৎ হয়ে যেতে পারে ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


