দৃষ্টিশক্তিহীন মানুষকে পথ দেখাবে রোবট কুকুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৪ ৯ এপ্রিল ২০২১
গাইড ডগ। দীর্ঘ প্রশিক্ষণ ও বিস্তর খরচের পর এই ধরনের কুকুর তৈরি করা হয়। নানা ধরনের কাজে এগুলোর ভূমিকা অপরিসীম। তবে এবার বিজ্ঞানের কৃপায় এক নতুন সমাধান সূত্র খুঁজেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। গাইড কুকুরের বদলে চার পায়ের এক রোবট কুকুর তৈরি করেছেন তারা।
তাদের বক্তব্য, নিশ্চিন্তে দৃষ্টিশক্তিহীন মানুষজনকে পথ দেখাবে এই রোবট কুকুর। যা সময়ের পাশাপাশি পাহাড়প্রমাণ খরচ বাঁচাবে। শুধু মানুষজনকে পথ দেখানোই নয়, অন্যান্য কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই রোবোটিক ডগ।
বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণারত জংইউ লি ও তার সহকর্মীরা এই রোবোটটি ডিজাইন করেছেন। সম্প্রতি ডেইলি মেইলে প্রকাশিত একটি প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। রোবটের এই বিশেষ ধরনের ডিজাইনের নাম দেওয়া হয়েছে মিনি চিতা।
এক্ষেত্রে কোনও দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যেতে এবং আশপাশের এলাকা ভালো করে বোঝার জন্য রোবটের মধ্যে একটি লেজার-রেঞ্জিং সিস্টেম ও ট্র্যাকিং ক্যামেরা ইনস্টল করা রয়েছে।
গবেষকরা জানিয়েছেন, এই লেজার রেঞ্জিং সিস্টেমের সাহায্যে মেশিন ম্যাপ টেকনোলজিকে কাজে লাগিয়ে সহজেই গন্তব্যের পথে এগিয়ে যেতে পারে রোবট। পথে নানা বাধা ও আশেপাশের গতিবিধিকে নিরীক্ষণ করতেও সেন্সর লাগানো রয়েছে রোবটের গায়ে। দেওয়া হয়েছে যথাযথ প্রশিক্ষণ।
বলা বাহুল্য, রোবট কুকুরটি কতটা কার্যকরী তা দেখার জন্য একটি সমীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে তিনজন মানুষের চোখে কাপড় বেঁধে রোবট কুকুরগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়। পরের দিকে সংকীর্ণ রাস্তা ও নানা ধরনের পারিপার্শ্বিক বাধার মধ্য দিয়েও সেগুলোর ট্রেনিং চলে।
রোবোটিক কুকুরের পাশাপাশি একটি রোবোটিক হেল্পারও তৈরি করেছেন গবেষকরা। তাদের দাবি, রোবোট গাইডের মাধ্যমে অনেক কম সময়ে, সহজে ও সস্তায় একাধিক সমস্যার সমাধান করা যাবে। সাধারণ কুকুরকে প্রশিক্ষণ দিতে যে সময় ও খরচ লাগে, সেটাও কমানো যাবে।
লি-এর কথায়, এই ধরনের রোবট অত্যন্ত দক্ষ হয়। এদের নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। অদূর ভবিষ্যতে একাধিক কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে এই রোবট। তিনি আরও জানিয়েছেন, এই রোবটের ভবিষ্যতে প্রয়োগ নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি রোবটের মধ্যে কম্পিউটার ও স্মার্টফোন ক্যালেন্ডার ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। যাতে নিজে রিমাইন্ডার সেট করে কাজ শুরু করে দিতে পারে রোবটগুলো।
অর্থাৎ জিপিএস নেভিগেশন প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোবটগুলো নিজে থেকেই মানুষজনকে তাদের গন্তব্য নিয়ে যেতে সাহায্য করবে। যদি কারও কোনও অ্যাপয়েন্টমেন্ট মনে না থাকে, তাহলে ক্যালেন্ডার রিমাইন্ডার কাজে লাগিয়ে ওই মানুষটিকে তার অ্যাপয়েন্টমেন্টের কথাও মনে করিয়ে দিতে পারবে রোবটগুলো।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

