দেলোয়ারদের `বাবা` ডেকেও রক্ষা পাননি সেই নারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৩ ৭ অক্টোবর ২০২০
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাক্রমে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেল ন্যাক্কারজনক ঘটনার মূলহোতা দেলোয়ার এবং তার বাহিনীর সদস্যদের ‘বাবা’ বলেও ধর্ষণের হাত থেকে রক্ষা পাননি সেই নারী।
পুলিশ জানায়, ৩ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। তবে কিছুদিন পর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার যোগাযোগ ছিল না। কিন্তু গত ২ সেপ্টেম্বর রাতে সেই নারীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পারে। পরে এলাকার রহিম, বাদল, কালামসহ অন্য সহযোগীদের নিয়ে গৃহবধূর বাড়িতে যান। সেখানে স্বামীসহ তিনি অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ করে তারা।
স্বামী-স্ত্রী প্রতিবাদ করলে তাদের ওপর নির্যাতন শুরু করে দেলোয়ার বাহিনী। স্বামীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এতেই ক্ষ্যান্ত হয়নি তারা। গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সেটি ভাইরাল হলে নেট ব্যবহারকারীদের মনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু জোরপূর্বক নির্যাতনকারী কয়েকজন যুবক তার পোশাক কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে আজেবাজে কথা বলছে। এসময় হামলাকারীদের 'বাবা' ডাকেন এবং তাদের পায়ে ধরেন তিনি। এতে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়।
এক যুবক কয়েকবার গৃহবধূর মুখমণ্ডলে লাথি মারে এবং পা দিয়ে মুখসহ সমস্ত শরীর মাড়িয়ে দেয়। তার দেহে লাঠি দিয়ে আঘাতও করতে থাকে। কয়েকজন সেই নারীর নগ্ন ছবি ধারণের চেষ্টা চালায়। একজন হাত উঁচিয়ে তাদের উৎসাহ দেয়। আরেকজন তার শরীরের অবশিষ্ট পোশাক টেনে নেয়। এসময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেবে বলে চিৎকার করে একজন। পরে তা সত্যিই ছেড়ে দেয়।
ঘটনাটি নজরে এলে গেল রোববার অভিযান চালিয়ে ২ জনকে আটক করে পুলিশ। পরে রাতেই থানায় পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার নারী।
এ ঘটনায় প্রধান আসামিসহ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। অস্ত্র মামলায় তাকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর রহিম ও রহমতের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- হাঁসের মাংসের উপকারিতা কত?
















