দেশ দেশে ভালোবাসা দিবস উদ্যাপনের অদ্ভুত রীতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৪ ১৪ ফেব্রুয়ারি ২০২২
আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা সংস্কৃতিতে এই দিবসটি উদ্যাপন করা হচ্ছে। কিন্তু কিছু দেশে ভালোবাসা দিবস ভিন্নভাবে উদ্যাপন করা হয়। দেখে নেওয়া যাক কোন কোন দেশ কীভাবে এই দিবসটি উদ্যাপন করে–
ব্রাজিল
ব্রাজিলে ১৪ ফেব্রুয়ারি ক্যাথলিকদের উৎসব থাকায় ভালোবাসা দিবস ১২ জুন উদ্যাপন করা হয়। এই উৎসবকে তার দিয়া ডস নামোরাডোস বলা হয়। দিবসটি উপলক্ষে প্রিয়জনকে গোলাপ, চকলেটসহ নানা উপহার দেওয়া হয়। এ ছাড়া নানা রোমান্টিক আয়োজনে মুখর থাকে দিনটি।
জাপান
জাপানে ভালোবাসা দিবসটি ভিন্ন আঙ্গিকে উদ্যাপন করা হয়। দিবসটিতে নারীরা তার সঙ্গীকে উপহার দেন। উপহারের ধরন দেখে বোঝা যায়, সেটি ভালোবাসার সম্পর্ক কি না। উপহার হিসেবে তারা চকলেট দিয়ে থাকেন। যদি কোনো নারী ‘গিরি-চকো’ নামের চকলেট কোনো পুরুষকে দেন, তাহলে সেটি ভালোবাসার সম্পর্ককে প্রকাশ করবে না। আবার যদি ‘হোনমেই-চকো’ নামের চকলেট দেন, তাহলে সেটি রোমান্টিক সম্পর্ককে ইঙ্গিত করবে।কিন্তু জাপানি পুরুষদের ভালোবাসা দিবসের প্রায় এক মাস পর অর্থাৎ ১২ মার্চ তাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এই দিনটিকে তারা ‘হোয়াইট ডে’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
স্লোভেনিয়া
স্লোভেনিয়ায় ভালোবাসা দিবস রোমান্টিকভাবে উদ্যাপন করা হয় না। এ দিনটিকে তারা কোনো কাজের সূচনা হিসেবে দেখে। দিনটিকে স্প্রিং ফেস্টিভালও বলা হয়। দেশটি ভালোবাসা দিবস ১২ মার্চ উদ্যাপন করে।
এস্তোনিয়া
এস্তোনিয়ায় ভালোবাসা দিবসের দর্শনই হলো বন্ধুত্ব। সেখানে সব ধরনের সম্পর্কের ভালোবাসাই দিবসটি উপলক্ষে গুরুত্ব পায়। সেটি পরিবার-পরিজনের ভালোবাসাও হতো পারে।
ঘানা
ঘানায় দিবসটি উদ্যাপন করা হয় চকলেট ডে হিসেবে। দিবসটিতে চকলেটকে গুরুত্ব দেওয়ার কারণ হলো, দেশটিতে পর্যটকদের আকর্ষিত করা। দেশটি কোকো রফতানিতেও শীর্ষে রয়েছে।
ডেনমার্ক ও নরওয়ে
ডেনমার্ক ও নরওয়ে তাদের মতো করে দিবসটি উদ্যাপন করে থাকে। পুরুষেরা তাদের নারী সঙ্গীদের কাছে মজার বার্তা পাঠিয়ে থাকেন। প্রেরকের নামের যত অক্ষর আছে, ততগুলো ডট দিয়ে তারা একটি প্রতীকী বার্তা পাঠান। বার্তায় প্রেরকের নাম প্রকাশ করা হয় না। প্রাপককে নিজেই বুঝে নিতে হয় কে তাকে বার্তাটি পাঠিয়েছেন। অর্থাৎ, কে তাকে ভালোবাসেন।
সৌদি আরব
সৌদি আরবে পুরুষরাই নারীদের উপহার দিয়ে থাকেন। উপহার হিসেবে তারা পোষা প্রাণী, লাল গোলাপ, বেলুনসহ নানা মূল্যবান জিনিস দিয়ে থাকেন। বার্তা সংস্থা এএফপি বলছে, সৌদিতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কোনো কিছু বিক্রি যেন না করা হয়, তা একসময় নজরদারি করত পুলিশ। কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতো। এমনকি ১৪ ফেব্রুয়ারি মানুষজনকে লাল রঙের পোশাকও পরতে দেওয়া হতো না। কিন্তু সৌদি সমাজে এখন ব্যাপক সংস্কার এসেছে। আর এই সংস্কারকাজের নেতৃত্ব দিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’



