দেশে প্রথম ‘যুদ্ধশিশু’র রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মেরিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০৫ ১৯ জানুয়ারি ২০২৩
দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেরিনা খাতুন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে সেই সিদ্ধান্তের চিঠি হাতে পেয়েছেন যুদ্ধশিশু মেরিনা। বীরাঙ্গনা মায়ের বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতির পর নিজেও যুদ্ধশিশুর স্বীকৃতি পাবার খবরে সন্তোশ প্রকাশ করেন তিনি।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী এবং এদেশে তাদের দোসর রাজাকারদের নির্যাতনের শিকার হন তাড়াশ সদরের উত্তপাড়ার পচি বেওয়া। সেদিন অস্ত্রের মুখে তাকে বাড়ি থেকে পাক বাহিনীর সামরিক ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ওপর পাক বাহিনী ও তার দোসররা নির্যাতন চালায়। সেই নির্যাতনের পর পচি বেওয়ার গর্ভে জন্মনেয় যুদ্ধশিশু মেরিনা খাতুন।
সন্তান জন্ম দেবার পর নানা সামাজিক ঘাত প্রতিঘাত সহ্য করতে না পেরে নিজে এবং সন্তানকে হত্যার চেষ্টা চালান তিনি। কিন্তু স্বজনদের আশ্বাসে পচি বেওয়া অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেন। ২০০৫ সালে মারা যান সংগ্রামী নারী পচি বেওয়া। তাড়াশের স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরামর্শে মেরিনা খাতুন বীরাঙ্গনা মায়ের মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়ে আবেদন করেন। ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে গেজেটভুক্ত হন পচি বেওয়া।
তিনি মারা যাবার পর তার মেয়ে মেরিনা খাতুন পিতৃত্বের পরিচয় না পেয়ে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য গত বছর ৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ৮২তম সভায় যুদ্ধশিশু হিসেবে মেরিনা খাতুনকে স্বীকৃতি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
ইতোমধ্যে তাকে যুদ্ধশিশুর স্বীকৃতি দিতে ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ৯ জানুয়ারি চিঠি দিয়েছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেল। মেরিনা খাতুন জানান, চিঠি হাতে পেয়েছি। এখন সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। সরকার আমার শাশুড়িকে মুক্তিযোদ্ধা এবং স্ত্রীকে যুদ্ধশিশুর স্বীকৃতি দান করায় এখন মনে শান্তি পাচ্ছি। আর কোনও কষ্ট নেই।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


