নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার আরেকজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৩ ৬ অক্টোবর ২০২০
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন এবং ভিডিও ভাইরালের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করল তারা। এর মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি চারজন। ইতিমধ্যে দুজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে রাজুকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া বেগমগঞ্জের একলাছপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, ওই দিন রাতে অভিযান চালিয়ে উপজেলার এখলাছপুর থেকে ইউপি সদস্য সোহাগকে গ্রেফতার করা হয়। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন। এ দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এদিন আদালতে হাজির করা হতে পারে।
এর আগে গতকাল সকালে মামলার ১ নং আসামি বাদলকে (২২) ঢাকা থেকে আটক করা হয়। একই সময়ে স্থানীয় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার এবং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র্যাব-১১। বাদল একলাছপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম একলাছপুর গ্রামের মোহর আলী মুন্সিবাড়ির রহমত উল্যার ছেলে এবং দেলোয়ার একই গ্রামের কামাল উদ্দিন ব্যাপারী বাড়ির সাইদুল হকের ছেলে।
এছাড়া একলাছপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড় এলাকার হারিদন ভূঁইয়াবাড়ির শেখ আহম্মদ দুলালের ছেলে মো. রহীম (২০) এবং একই এলাকার মোহর আলী মুন্সিবাড়ির মৃত আবদুর রহীমের ছেলে মো. রহমত উল্যাহকে (৪১) গ্রেফতার করে পুলিশ।
বহুল আলোচিত ঘটনায় নির্যাতিত নারী বাদী হয়ে ওই দিন রাতে ৭-৮ জন অজ্ঞাতনামাসহ নয়জনকে আসামি করে পর্নোগ্রাফি আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শুরুর দিকে বেগমগঞ্জের একলাছপুরে নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন করে দুর্বৃত্তরা। এর ভিডিও চিত্রও ধারণ করে তারা। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় হয়। এ ন্যাক্কারজনক ঘটনায় দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী