পুরনো ফোন ফেলবেন না, পুনর্ব্যবহার করুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৯ ২২ অক্টোবর ২০২০
প্রাকৃতিক পরিবেশ, বাস্তুসংস্থান ও জনস্বাস্থ্য-সবক্ষেত্রেই ঝুঁকি হয়ে উঠছে ইলেকট্রনিক বর্জ্য (ই-ওয়েস্ট)। দিন দিন এ সমস্যা বাড়ছে। ৫ বছর আগের তুলনায় এখন মানুষ আরও ২১% বেশি ই-বর্জ্য তৈরি করছে।
নিজের মুঠোফোনের কথাই ধরুন। বড়জোর ১ বছর চালাচ্ছেন। এরপর ফেলে দিচ্ছেন। কারণ, বাজারে আসা অত্যাধুনিক অ্যান্ড্রয়েড মোবাইলের বদৌলতে সেটা পুরনো হয়ে যাচ্ছে। অনেকে ১ বছরও চালান না।
এতে অপচয় হয়। তাই সেটি পুনঃব্যবহার করা যায় কি-না ভাবুন। প্রাণঘাতী করোনাভাইরাসের কবলে বৈশ্বিক আর্থিক মন্দা চলছে। ফলে সময়টা এখনই।
জেনে রাখুন, কয়েক বছরের পুরাতন মোবাইল ফোনও ব্যবহার উপযোগী হতে পারে। এমন সবক্ষেত্রে ব্যবহার করা সম্ভব যা সত্যিই চমৎকার। সেটি এখন প্রকৃত কাজ না করলেও অন্যভাবে ব্যবহারের অনেক সুযোগ আছে।
এ নিয়ে অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ বহু আইডিয়া দিয়েছেন। সেসবের সঙ্গে নিজের কল্পনাশক্তি কাজে লাগিয়ে আপনিও একেবারে নতুন কিছু তৈরি করতে পারেন। চলুন দেখে নেয়া যাক-
নিরাপত্তা ক্যামেরা হিসেবে পুরনো ফোনের ব্যবহার
স্মার্টফোন পুরনো হলে ফেলে দেবেন না। তাতে অনেক প্রযুক্তি থাকে। ভিন্ন কাজে তা লাগানো যায়। সেটি নিরাপত্তা ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। পুরনো ফোনে ভিডিও ধারণ করা গেলেই চলবে। অবশ্য সম্প্রচার প্রযুক্তি কাজ করতে হবে।
এরকম হলে নিজের ঘরে সেটি লাগিয়ে দিন। পৃথিবীর যেকোনো স্থানে বসে দেখতে পাবেন, আপনার বাসায় কে কি করছে। কারা প্রবেশ করছে। চোরও ধরা পড়বে।
ফোনটি ক্যামেরা হিসেবে ব্যবহারের জন্য দরকার ট্রাইপড কিংবা এ ধরনের কোনো ধারক। সৃজনশীল হলে কোনো গোপন স্থানে তা লুকিয়ে রাখতে পারেন। সঙ্গে কিছু সফটওয়্যার দরকার হবে। মেনিথিং ও আলফ্রেড হলো এ ধরনের সফটওয়্যার।
অ্যান্ড্রড্রয়েড ও আইওএস দুই ধরনের প্লাটফর্মেই যা ডাউনলোড করা সম্ভব। এ দুটি সবচেয়ে ভালো। তবে এমন আরও অনেক অ্যাপ আছে। নির্দেশনা মেনে সহজে সেগুলো ইনস্টল করা যায়।
শুধু মুঠোফোন নয়, ট্যাবলেট ধাঁচের গ্যাজেটও এভাবে ব্যবহার করা যাবে। তবে একটু বড় হওয়ায় সেগুলো গোপন জায়গায় রাখা কঠিন।
এখনকার অধিকাংশ ফোন বা ট্যাবলেট ওয়াটার প্রুফ। তাই বাড়ির বাইরেও লাগানো যেতে পারে। শুধু নিশ্চিত করতে হবে, ডিভাইস স্থাপনের পর সেটি যেন সবসময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের আওতায় থাকে।
ফোন, ট্যাবলেট দিয়ে বানান সম্প্রচার মাধ্যম ও রিমোট
ইদানিং অনেক ভিডিও স্ট্রিমিং দেখা যাচ্ছে। ক্যামেরার নিপুণ কারসাজি এবং চমৎকার দৃষ্টিনন্দন উপস্থাপনা দেখা যায় সেগুলোতে। চাইলে নিজেও বিখ্যাত মিডিয়া স্ট্রিমার হয়ে উঠতে পারেন।
ওয়্যারলেস প্রযুক্তির সাহায্যে পুরনো ডিভাইসগুলো ক্যামেরা হিসেবে ব্যবহার করা যায়। এতে ভিডিওতে নতুন কোণ যোগ হতে পারে। পছন্দের কৌণিক অবস্থানে শুধু সেগুলো স্থাপনের কৌশল বের করতে হবে।
স্পিকার হিসেবেও ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট বা মুঠোফোন। এর মাধ্যমে আবার অ্যাপলের এরায় প্লে এবং গুগলের ক্রোমকাস্ট সার্ভিসের সঙ্গীত শুনা যায়।
একাধিক ফোন থাকলে তা রিমোট হিসেবে ব্যবহার করা যায়। অ্যাপল টিভি চালাতে রিমোটের চেয়ে ভালো কাজ দেয় পুরাতন আইফোন। এতে নতুন ফোন চাপমুক্ত থাকে, বাড়ে ব্যাটারির আয়ু।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

