পুরনো স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৪ ৭ ফেব্রুয়ারি ২০২২
নতুন ফোন কে না চায়। কিন্তু কারো পক্ষে প্রতি বছর নতুন ফোন কেনা সম্ভব না। এজন্য নিজের কাছে থাকা স্মার্টফোনটির যত্ন নিলে সেটিও আপনার কাছে নতুন হয়ে উঠতে পারে। আবার দীর্ঘদিন ব্যবহারও করতে পারেন। সিএনবিসি নিউজ পুরনো ফোন কীভাবে ভাল রাখা যায় সে সম্পর্কে বেশ কিছু পরামর্শ দিয়েছে। চলুন দেখে নেয়া যাক।
১. সফটওয়্যার আপডেট
ফোনের গতি ধরে রাখার এবং সফটওয়্যার জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ডিভাইসের অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অ্যাপ নিয়মিত আপডেট রাখা। কারণ সফটওয়্যার আপডেটের ফলে ডিভাইসে যোগ হয় নতুন ফিচার, ডিভাইসের পারফর্মেন্সও বজায় থাকে। এছাড়া সফটওয়্যার বাগ ও নিরাপত্তা ত্রুটির মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলো এড়ানো যায় সহজে।
স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট মেলে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে। উভয় প্ল্যাটফর্মেই সাধারণত এটি ডিফল্ট ফিচার হিসাবে চালু থাকে। তারপরও নিশ্চিত হতে চাইলে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রথমে যেতে হবে ‘সেটিংস’-এ। ‘অটো-আপডেট’ ফিচার বন্ধ থাকলে চালু করে নিতে হবে ‘সেটিংস’ থেকেই।
২. গ্লাস প্রোটেকটর ব্যবহার
স্মার্টফোনের স্ক্রিনকে ভালো রাখতে একটি গ্লাস প্রোটেকটর ব্যবহার করুন। কারণ এর মাধ্যমে ফোনের ডিসপ্লেকে খুবই সহজেই ক্ষতির হাত থেকে রক্ষা যায়।
৩. ভালো কেইস ব্যবহার করুন
স্মার্টফোনের সঙ্গে আলাদা কেইস ব্যবহারের পক্ষে নন ব্যবহারকারীদের একটি অংশ। তবে, হাত থেকে পড়ে ফোনের ক্ষতি হওয়ার মতো ঘটনাও ঘটে হরহামেশাই। তাই পয়সা খরচ করে কেনা ডিভাইসটির জন্য ভালো মানের একটি কেইস ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে বিলাসবহুল দামের কেইস ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। ডিভাইসটিকে আঘাত বা আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে এমন মানসম্মত কেইস ব্যবহার করলেই চলবে।
৪. স্ক্রিন ও পোর্ট পরিষ্কার রাখুন
কেইস ব্যবহার করলেও দৈনন্দিন ব্যবহারে ধুলা-বালি জমে স্মার্টফোনের স্ক্রিন ও পোর্টে। বিশেষ করে চার্জিং পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল আর হেডফোন জ্যাকের মতো জায়গাগুলোতে ধুলা জমে সবচেয়ে বেশি। ডিভাইসের এই জায়গাগুলো পরিষ্কার করতে টুথপিক ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। স্ক্রিন পরিষ্কারের সেরা উপাকরণ হিসেবে বিবেচনা করা হয় মাইক্রোফাইবার কাপড়। এ ছাড়াও, ব্যবহার করা যেতে পারে অ্যালকোহল ওয়াইপ। তবে, এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে স্ক্রিন পরিষ্কারে ব্যবহৃত বস্তুটি যেন বেশি ভেজা না হয়।
৫. গরম হয়ে গেলে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন
ফোনের ব্যাটারি বেশি গরম হয়ে যায় এমন পরিস্থিতি এড়াতে পারলে আয়ু বাড়বে ডিভাইসের। কোনো কাজ করার সময় বা গেইম খেলার সময় ডিভাইস বেশি গরম হয়ে গেলে ব্যবহার কিছুক্ষণ বন্ধ রাখুন। ডিভাইস বেশি গরম হলে ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে এতে বিরূপ প্রভাব পড়ে ব্যাটারির ওপর। ব্যাটারির স্বাস্থ্য মাথায় রেখে ব্যবহার নিশ্চিত করতে পারলে দিন শেষে দীর্ঘায়ু হবে ডিভাইস, উপকৃত হবেন ব্যবহারকারী নিজেই।
৬. স্টোরেজ ক্লিন করুন
ফোনে বিভিন্ন অ্যাপ থাকে যেগুলো ব্যাপক জায়গা দখল করে বসে থাকে এজন্য। নিয়মিত কিংবা সপ্তাহ অন্তর এগুলো ক্লিন করুন। তাহলে ফোন হ্যাং করবে না।
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার




