প্রস্রাব চেপে রাখার স্বাস্থ্য ঝুঁকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৬ ১৭ ডিসেম্বর ২০২৪
মাঝে মধ্যে চেপে রাখা যেতে পারে। তবে নিয়মিত প্রস্রাব চেপে রাখার অভ্যাস থাকলে দেখা দিতে পারে নানান স্বাস্থ্য সমস্যা। তার মধ্যে একটি হল মূত্রনালীতে সংক্রমণ। এই সম্পর্কে সাবধান করে দিয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের লং আইল্যান্ড’য়ের ‘স্টোনি ব্রুক ইউনিভার্সিটি’র ‘রেনেসাঁ স্কুল অফ মেডিসিন’য়ের সহযোগী অধ্যাপক ডা. জেসন কিম বলেন, “প্রস্রাব কার্যকলাপটি পরিচালিত হয় জটিল স্নায়ুবিক ব্যবস্থাপনার মাধ্যমে।”
যুক্তরাষ্ট্রের ‘উইমেন’স পেলভিক হেল্থ অ্যান্ড কন্টিনেন্স সেন্টার’ বিশ্ববিদ্যালয়ের এই পরিচালক ব্যাখ্যা করেন, “কিডনি অর্থাৎ বৃক্ক প্রস্রাব তৈরি করে যা মূত্রনালীর মাধ্যমে মূত্রথলিতে যায়। আর মূত্রথলির সাধারণ ধারণ ক্ষমতা ৪০০ থেকে ৬০০ কিউবিক সেন্টিমিটার্স।”
যখন মূত্রথলি পূর্ণ হয়ে যায় তখন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রস্রাব করার সংকেত যায়। আর মস্তিষ্ক মূত্রথলিকে জানান দেয় সমাজবান্ধব পরিস্থিতি না পাওয়া পর্যন্ত চেপে রাখতে। আর সঠিক পরিবেশ পেলে মস্তিষ্ক মূত্রনালীর ‘স্ফিংক্টার’ পেশিকে শিথিল হতে এবং মূত্রথলি সংকুচিত হয়ে প্রস্রাব বের হয়ে যাওয়ার সংকেত প্রদান করে।
নিউ ইয়র্ক সিটি’র ‘এনওয়াই ইউরোলজি’র ইউরোলজিস্ট ডা. ডেভিড শাস্টারম্যান একই প্রতিবেদনে মন্তব্য করেন, “আমরা আসলে এভাবেই তৈরি হয়েছি যাতে যত্রতত্র প্রস্রাব না করে ফেলি। এই তরল আসলে ঘনীভূত দুষিত পদার্থ, যে কারণে শরীর সেটা বের করে দিতে চায়।”তবে দুষিত পদার্থ সময় মতো বের করে না দিলেই ঘটবে বিপত্তি।
সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি
“প্রস্রাব চেপে রাখার ফলে ‘ইউরিনারি ট্র্যাক ইনফেকশন’ মূত্রনালীর সংক্রমণ হওয়া ঝুঁকি বাড়ে”- বলেন ‘অর্লান্ডো হেল্থ’য়ের ইউরোলজিস্ট ডা. জামিন ব্রাক্ষ্মভাট। তিনি ব্যাখ্যা করেন, “প্রস্রাব বের করে দিলে যেমন বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, তেমনি চেপে রাখলে ব্যাক্টেরিয়া জন্মানোর পরিবেশ তৈরি হয়।”
এই কারণে যৌনকার্যের পর সবাইকে বিশেষ করে নারীদের প্রস্রাবের পরামর্শ দেওয়া হয় যাতে কোনো প্রকার সংক্রমণের হাত থেকে রক্ষা পায় মূতনালী। “মূত্রনালীর সংক্রমণে ঠিক মতো চিকিৎসা না নিলে হতে পারে বৃক্কের নানান রোগ। রোগের মাত্রা বাড়লে প্রস্রাবের সাথে রক্তও পড়তে পারে” – বলেন ডা. কিম।
এছাড়া প্রস্রাব চেপে রাখার অভ্যাস থেকে মূত্রথলির পেশি দুর্বল হয়ে যেতে পারে। যে কারণে মূত্রথলি পুরোপুরি খালি হতে পারে না। এরফলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ে। আর সবচেয়ে বিপজ্জনক পর্যায় হিসেবে হতে পারে বৃক্কে ক্যান্সার।
যা করা উচিত
প্রকৃতির ডাক যত দ্রুত সাড়া দেওয়া যাবে ততই মঙ্গল- মতামত দেন এই বিশেষজ্ঞারা।সাধারণ সুস্থ স্বাভাবিক একজন মানুষ সপ্তাহে কয়েকবার অল্প কয়েক ঘণ্টা প্রস্রাব চেপে রাখতে পারে, পরিস্থিতি বিবেচনায়। তবে সপ্তাহে নিয়মিত করে মূত্রথলি ও বৃক্কে অযাচিত চাপ ফেলার কোনো মানে হয় না।
“যারা বৃদ্ধ তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। বয়স বাড়লে পুরুষদের ‘প্রোস্টেট’ বড় হয়ে যায়, নারীদের মূত্রনালী আঁটসাঁট হতে থাকে। তাই বয়স বাড়লে এমনিতেই প্রস্রাবের বেগের পরিমাণ কমে”- বলেন ডা. শাস্টারম্যান।গর্ভবতীদের এই বিষয়ে আরও সাবধান হতে হবে। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে দেরি করা যাবে না।
যারা একবার হলেও মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন তাদের অবশ্যই আরও সাবধান হতে হবে।ডা. শাস্টারম্যান আরও পরামর্শ দেন, “ধূমপানের অভ্যাস বা দুষিত পরিবেশে কাজ করলে বৃক্কের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এমন মানুষদের নিয়মিত প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়াটা গুরুত্বপূর্ণ।”
যদি বারবার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাওয়ার বিরক্তিকর পরিস্থিতি এড়াতে প্রস্রাব চেপে রাখতে হয়, তবে এই লক্ষণ হতে পারে ‘ওভারঅ্যাক্টিভ ব্লাডার সিন্ড্রম’ বা মূত্রথলির অতিসক্রিয়তার রোগ, ডায়াবেটিস বা মূত্রনালীর সংক্রমণ।এই ক্ষেত্রে অবশ্যই দ্রুত ‘ইউরোলস্টি’য়ের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




