‘প্রিয়া সাহাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে সরকার’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৩ ২১ জুলাই ২০১৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করা প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে সরকার। এর আগে কোনও আইনী প্রক্রিয়া শুরু না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের সময়বদ্ধ পরিকল্পনার ব্রান্ডিং বিষয়ক সেমিনার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রিয়া সাহার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এ বক্তব্য বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, ভেরি সেনসেটিভ ইস্যু, দেশের বাইরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে এ ধরণের বক্তব্য কেন দিয়েছেন, সেটা দেশে ফিরে এলে আমার মনে হয় তারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত।
এ বিষয়ে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন জানিয়ে তিনি বলেন,প্রধানমন্ত্রী আমাদের লিডার, গতরাতে আমাকে মেসেজ পাঠিয়েছেন, সেটা হচ্ছে এখানে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়ার কোনও প্রয়োজন নেই। প্রিয়া সাহা যা বলেছেন, সি শুড মেইক এ পাবলিক স্টেটমেন্ট। তিনি আসলে কি বলেছেন, কি বলতে চেয়েছেন, একটি পাবলিক স্টেটমেন্ট করা উচিত। তারও আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকা উচিত। এর আগে কোনও প্রকার মামলা বা আইনী প্রক্রিয়া শুরু না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে কোনও প্রকার আইনী প্রক্রিয়ায় যেতে মানা করা হচ্ছে জানিয়ে কাদের বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রীর আজ একটা মামলা করার কথা ছিল, তাকে আমি জানিয়েছি; এ ধরনের মামলার প্রসিডিং শুরু না করতে। আইনমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে কথা হয়েছে। এছাড়া প্রিয়া সাহার ব্যক্তিগত বাড়িঘর সম্পদ সেখানে যাতে প্রটেকটিভ মিজার থাকে, যথার্থ নিরাপত্তা থাকে, স্টেপ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর মেসেজ জানিয়ে দিয়েছি।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়্যেদুল হক সুমন এবং ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম খলিল রোববার সকালে ঢাকার হাকিম আদালতে ইতিমধ্যে দুটি মামলা দায়ের করেছেন।
মামলা অগ্রাহ্য করা হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আইনমন্ত্রী বলেছে, এ মামলা অগ্রাহ্য করা হয়েছে। সরকারের অনুমিত ছাড়া রাষ্ট্রদ্রোহী মামলা তো করাও যায় না। যে অভিযোগটা করেছেন সেই অভিযোগের বিষয়ে তার বক্তব্যটাও জানা দরকার। জাতির জানা দরকার। এর আগে কোনও প্রকাশ স্টেপ আমরা নেব না।
রোববার সকালে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত আমার বক্তব্য শুনেছেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য আমি তাকে বলেছি। হি ইজ ভেরি হ্যাপি আমার মনে হয়, হি ইজ ভেরি স্যাটিসফাইড, আমাদের ভাবনার সঙ্গে পজিটিভলি রেসপন্স করেছে দেখেছি।
বর্তমান প্রেক্ষাপটে প্রিয়া সাহা দেশে আসবে বলে কি আপনার মনে হয়, সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন, সে তার দেশে আসবে না কেন। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রানা দাস গুপ্তের সঙ্গে কথা হয়েছে। এই বক্তব্য তার ব্যক্তিগত কমেন্ট, এর সঙ্গে পরিষদের কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, দেশে আসার অধিকার প্রিয়ার আছে। দেশে আসার পথে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না বা কোনও লিগ্যাল প্রসিডিউরও শুরু করছি না।
দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যেগ নেয়া হবে কি না জানতে চাইলে কাদের বলেন,আমার মনে হয় তিনি স্বতস্ফূর্তভাবে এখনো দেশে আসতে পারেন। সেখানে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার বা বাধা দেয়ার কোনও প্রয়োজন নেই।
ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলা সহজ বিষয় নয়, এর পেছনে কোনও মদত আছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,এটি উদ্দেশ্য প্রণোদিত, উস্কানীমূলক এবং অসত্য কাল্পনিক বক্তব্য। তিনি কেন দিলেন আমরা তার কাছে জানতে চাইব। তিনি দেশে ফিরে আসুক তার কাছে জানতে চাইবো উদ্দেশ্য কি মোটিভটা কি?এটা তো তার থেকে আমাদের পাবলিক স্টেটমেন্টটা জানা উচিত। আসার পরই কোনও স্টেপ নেয়ার বিষয়ে ভাবা যাবে।
এর পেছনে কারা রয়েছে এ বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য আছে কি না জানতে চাইলে কাদের বলেন, এ মুহূর্তে আমরা এখনো সব কিছু পরিষ্কার না। গোটা বিষয়টা পরিষ্কার হওয়া উচিত।
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















