প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, সন্তান ফিরে পেতে প্রবাসীর আকুতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০০ ১ মার্চ ২০২৫
ইতালি প্রবাসী এক যুবকের ৫ বছর বয়সি শিশুকন্যা, প্রবাস জীবনে অর্জিত টাকা-পয়সা ও গহনা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এক নারী। এদিকে একমাত্র শিশুসন্তান ও কষ্টে অর্জিত টাকা-পয়সা হারিয়ে পাগল অবস্থায় প্রবাসী যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কামরুল হাসান সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন।
শুক্রবার সরেজমিন জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের মনিরুল হকের ছেলে ইতালি প্রবাসী কামরুল হাসান ২০১৪ সালে পারিবারিকভাবে বুড়িচং সদর এলাকার পূর্বপাড়া থানার উত্তর পাশের একটি মেয়েকে বিয়ে করেন। বিয়ের দুই বছর পর কামরুল হাসান তার স্ত্রীকে ইতালি নিয়ে যান এবং ইতালির নাগরিকত্ব পেতে সব কাগজপত্র সম্পন্ন করেন। এর কিছুদিন পরই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।
পরবর্তীতে ধীরে ধীরে ওই নারী ইতালিতে বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। বেশ কিছুদিন পর কামরুল স্ত্রীর পরকীয়ার বিষয়টি বুঝতে পারেন। এ নিয়ে কামরুল তার স্ত্রীকে নিষেধ করলেও সে গোপনে পরকীয়া সম্পর্ক চালিয়ে যেতে থাকে। সবশেষে স্বামীর অর্জিত টাকা-পয়সা, গহনা ও কন্যাসন্তান নিয়ে ইতালিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই নারী।
পরে কামরুল তার স্ত্রী-কন্যা সন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতেই একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কামরুল বাংলাদেশে এসে স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন; কিন্তু স্ত্রীর পরিবার মেয়ের খবর না দিয়ে উল্টো কামরুলের সঙ্গে খারাপ আচরণ করে।
এরপর কামরুল কাজি অফিসের মাধ্যমে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ইতালিতে ফিরে যান এবং সেখানে বিভিন্ন স্থানে তার স্ত্রী ও কন্যা সন্তানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে জানতে পারেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর গ্রামে হৃদয় হাসান নামে এক যুবকের কাছে আছে তার স্ত্রী ও সন্তান।
এ ঘটনায় কামরুলের বড় ভাই নাজমুল হাসান বাদী হয়ে সাবেক স্ত্রী ও তার মাকে অভিযুক্ত করে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী নাজমুল হাসান জানান, তার ছোট ভাইয়ের স্ত্রীর চাচা শাজাহান কিছুদিন পূর্বে সামান্য বালি ফেলাকে কেন্দ্র করে একটি শিশুকে পানিতে ফেলে হত্যাচেষ্টা করেন; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়। যে নারীর চাচা একটি শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টা করেছেন এই পরিবারের কাছে আমাদের সন্তান মোটেও নিরাপদ না। তিনি তার ভাইয়ের একমাত্র কন্যাসন্তান ও লুট করে নেওয়া স্বর্ণালংকার এবং টাকাপয়সা ফেরত পাওয়ার দাবি জানান।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ



