৩৪৮
বসে কাজ করলে যেসব স্বাস্থ্য সমস্যা হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩০ ৩১ আগস্ট ২০২১
‘সেডেন্টারি লাইফস্টাইল’ শব্দটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কায়িক পরিশ্রমবিহীন বা অতিনগণ্য শারীরিক পরিশ্রমের জীবনধারাই হলো সেডেন্টারি লাইফস্টাইল। সাধারণত শিক্ষার্থী, অফিসকর্মী এবং যাঁরা দিনের একটি নির্দিষ্ট সময় ধরে হাঁটাচলা না করে এক জায়গায় স্থির থেকে কাজ করেন, তাঁদের সেডেন্টারি ওয়ার্কার বলা হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে বসে থাকার জন্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য-সমস্যা, যেমন হৃদ্রোগ, ডায়াবেটিস, নির্দিষ্ট কিছু ক্যানসার, এমনকি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে।
বসে থাকায় স্বাস্থ্য-সমস্যা
- দীর্ঘসময় বসে/শুয়ে থাকলে আমাদের পায়ের ও গ্লুটিয়াল মাংসপেশি দুর্বল ও নরম হয়ে যেতে থাকে। এ থেকে মাংসপেশি ক্ষয় হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
- দীর্ঘ সময় বসে থাকলে আমাদের পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা কমতে থাকে এবং খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় খাদ্যরস নিঃসরণ কমে যায়। ফলে আমাদের শরীরে চর্বি ও সুগার জমা হয়ে ওজন বাড়িয়ে দেয়।
- শারীরিক পরিশ্রম ছাড়া টানা বসে সময় পার করলে আমাদের হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের মাত্রা কমতে থাকে। এ থেকে উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের আশঙ্কা বৃদ্ধি পায়।
- দীর্ঘক্ষণ বসে থাকার জন্য আমাদের দেহে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে থাকে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
- বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে, অতিরিক্ত বসে থাকা কোলন, ফুসফুস ও ইন্ডোমেট্রিয়াল ক্যানসারের জন্য দায়ী।
- শারীরিক ক্রিয়াকলাপের অভাব থেকে মানসিক অবসাদ সৃষ্টি হয়।
- দীর্ঘক্ষণ অস্বাস্থ্যকরভাবে বসে থাকার জন্য কোমর, ঘাড় ও গোড়ালির অস্থিসন্ধিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ থেকে মেরুদণ্ডের সমস্যা দেখা দিতে পারে।
- বহুক্ষণ বসে কাজ করলে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীর হতে থাকে। মস্তিষ্কে কম পরিমাণ অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছানোর কারণে ব্রেইনের কার্যক্ষমতা কমতে শুরু করে। ফলে একটা সময় পর বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই কমে যায়।
প্রতিকার
- বসে কাজ করার ক্ষেত্রে প্রতি ৩০ মিনিট অন্তর বিরতি নিয়ে হাঁটাচলা করতে হবে।
- বসে কাজ করার সময় সোজা হয়ে বসতে হবে, ঝুঁকে বসা যাবে না। সম্ভব হলে বসে কাজ করার উপযোগী কুশন ব্যবহার করতে হবে।
- লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে হবে।
- ফোনে কথা বলা বা টেলিভিশন দেখার সময় দাঁড়িয়ে থাকতে হবে।
- ডেস্ক জবের ক্ষেত্রে সম্ভব হলে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতে হবে।
- প্রতিদিন অন্তত আধঘণ্টা সময় হাঁটার জন্য বরাদ্দ রাখতে হবে।
- শরীর সার্বিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর




